
বর্নাঢ্য ক্যারিয়ার ছিল ওয়েইন রুনির। ইংল্যান্ডের ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলারদের একজন মানা হয় তাঁকে। এমন একজন ফুটবলারকেই কিনা পেয়ে বসেছিল মদের নেশা। মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলারের। এমন অবস্থায় তাঁকে বাঁচিয়েছেন স্ত্রী কোলিন।
সেই বিভীষিকাময় সময় থেকে ফিরিয়ে আনায় স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রুনি। ম্যানেচস্টার ইউনাইটেডের সর্বোচ্চ গোলদাতা রিও ফার্দিনান্দ পডকাস্টে বলেন, ‘যদি কোলিন না থাকত, আমি মারা যেতাম। আমি বিশ্বাস করি যে, আমি অতীতে যা করেছি সেসব ভুল ছিল। আমি মাঝে মাঝে একটু আলাদাভাবে থাকি। কোলিন আমাকে গত ২০ বছর ধরে সেভাবেই রেখেছে।’
খেলোয়াড়ি জীবনে মদ যে কতটা বাজেভাবে তাঁকে পেয়ে বসেছিল, সেই দুঃসহ স্মৃতিচারণ করেছেন রুনি। ইংল্যান্ডের কিংবদন্তি ফরোয়ার্ড বলেন, ‘আমি বাইরে যেতাম, বন্ধুদের সঙ্গে সময় উপভোগ করতাম এবং রাত কাটাতাম। এমন একটা সময় এসেছিল, যখন আমি অনেক গভীরে চলে গিয়ছিলাম। আমার জীবনের এমন একটি মুহূর্ত ছিল, যখন আমি মদের সঙ্গে প্রচণ্ড লড়াই করেছি। আমার মনে আছে অনুশীলেন গিয়ে চোখে ড্রপ দিতাম ও চুইংগাম চিবাতাম। আমি টানা দুই দিন মদ পান করেছি। এরপর আমি অনুশীলনে যেতাম। সপ্তাহের শেষে দুই গোল করতাম। আবার টানা দুই দিন মদ্যপান করতাম।’
এভারটন দিয়ে ২০০২ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন রুনি। ২০০৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। ক্লাবটির হয়ে দীর্ঘ ১৩ বছরের ক্যারিয়ারে জালের দেখা পেয়েছেন ২৫৩ বার। প্রিমিয়ার লিগের জায়ান্টদের হয়ে সর্বোচ্চ গোলদাতা তিনি। এই ক্লাবে থাকাকালীন ২০০৮ সালে কোলিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রুনি।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২০ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
১ ঘণ্টা আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
১ ঘণ্টা আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে