মৌসুম শেষে বার্সেলোনা ছাড়বেন জানিয়ে দিয়েছেন জাভি হার্নান্দেজ। আর এখন থেকে গুঞ্জন চলছে, ক্যাম্প ন্যুয়ে কে হবেন তাঁর উত্তরসূরি? সে তালিকায় শোনা যাচ্ছে বেশ কয়েকজনের নাম।
জোর গুঞ্জনটা রাফা মার্কেসকে নিয়ে। জাভিরই সাবেক বার্সা সতীর্থ এখন দায়িত্বে আছেন বার্সেলোনার ‘বি’ দল বার্সা অ্যাথলেতিকসের। গতকাল স্পেনের তৃতীয় বিভাগের ফুটবল প্রিমেইরা ফেডারেশনে ফুয়েনলাব্রাদার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের পর জাভির উত্তরসূরি হওয়ার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এটা তাদের (বার্সা কর্তৃপক্ষ) হাতে। তবে আপনি এমন সুযোগকে না বলতে পারবেন না...।’
২০০৩ থেকে ২০১০ পর্যন্ত বার্সলোনার জার্সিতে খেলেছেন মার্কেস। তবে এই মেক্সিকানের শীর্ষ লিগে ডাগআউটে দাঁড়ানোর অভিজ্ঞতা নেই। অবশ্য সাবেক এই সেন্টার ব্যাকের নিবিড় সম্পর্ক রয়েছে বার্সার স্পোর্টিং ডিরেক্টরের সঙ্গে। এই দায়িত্বে যে মার্কেসেরই সাবেক ক্লাব সতীর্থ ডেকো! বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সঙ্গেও ভালো সম্পর্ক রয়েছে মার্কেসের।
তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস জানিয়েছে, বার্সার সম্ভাব্য কোচ হিসেবে লাপোর্তার রাডারে আছেন ক্যাম্প ন্যুর আরও বেশ কয়েকজন সাবেক তারকা। তার মধ্যে থিয়াগো মোত্তার নামই বেশি শোনা যাচ্ছে। কোচ পদের জন্য মার্কেসের বড় প্রতিদ্বন্দ্বী হতে পারেন সাবেক এই মিডফিল্ডার। ডেকোর সঙ্গে চমৎকার সম্পর্ক মোত্তার। ২০২২ থেকে তিনি ইতালিয়ান ক্লাব বোলোনার ডাগআউটে। তার আগে ছিলেন জেনোয়া ও স্পেৎজিয়ায়। মোত্তা বার্সায় সতীর্থ হিসেবে পেয়েছিলেন জাভি, ডেকো ও মার্কেসকে।
২০১৭ সাল থেকে পোর্তোর কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সার্জিও কনসিকাও। তবে পর্তুগিজ ক্লাবটির সঙ্গে এ মৌসুম শেষে চুক্তি শেষ হচ্ছে তাঁর। লাপোর্তার নজরে আছেন তিনিও। ৪৯ বছর বয়সী এই পর্তুগিজ এর আগে নঁতে ও ব্রাগার দায়িত্ব সামলেছেন। ৬০ বছর বয়সী স্প্যানিশ কোচ মাইকেলও আছেন জাভির সম্ভাব্য উত্তরসূরির তালিকায়। বার্সা যে স্টাইলে ফুটবল খেলে তার সঙ্গে বেশ যায় মাইকেলের কৌশল। তবে যতোই হেতাফে, মার্শেই, সেভিয়ার মতো দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকুক না কেন, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সাবেক এই মিডফিল্ডারকে ক্যাম্প ন্যুয়ে আনবেন কী লাপোর্তা?

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৯ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে