
কোচ, খেলোয়াড়দের মেজাজ হারানোর ঘটনা এখন দেখা যায় অহরহ। গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে বাজে প্রতিক্রিয়া দেখিয়ে অনেকে নিষেধাজ্ঞার মতো কঠিন শাস্তিও পেয়ে থাকেন। লা লিগায় গত রাতে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের একপর্যায়ে রেফারির ওপর খেপে গেছেন রায়ো ভায়োকানোর কোচ ইনিগো পেরেজ।
বার্সেলোনা প্রথমার্ধে যে পেনাল্টি পেয়েছে, সে কারণেই মূলত পেরেজ মেজাজ হারিয়েছেন। ৩৯ মিনিটে বার্সেলোনার ফরোয়ার্ড লামিনে ইয়ামালকে বক্সের মধ্যে ফাউল করে বসেন ভায়েকানোর ডিফেন্ডার পেপ চাভারিয়া। তৎক্ষণাৎ পেনাল্টির বাঁশি বাজিয়েছেন রেফারি মাতেও বুসকেতস। পেনাল্টি বা ফ্রি কিকের মতো ব্যাপারগুলো অনেক সময় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে বেশির ভাগ সময় দেখা হয়ে থাকে। কিন্তু গতকাল বার্সার সম্ভাব্য পেনাল্টির ব্যাপারটি দেখার সময়ই ভিএআর নষ্ট হয়ে যায়। ডাগআউটে বসে তৎক্ষণাৎ প্রতিবাদ করেন ভায়োকানো কোচ পেরেজ। ম্যাচ শেষে এই ঘটনা নিয়ে সম্প্রচারক ডিএজেডএনকে কোচ বলেন, ‘ফুটবলাররা সবাই জানে খেলোয়াড়, রেফারি ও সহকারী রেফারিদের ওপর কী পরিমাণ প্রভাব ফেল প্রভাব ফেলে ভিএআর। পেনাল্টি হতেও পারে এটা। পেনাল্টি দেওয়ার পর টাচলাইনে বসে আমি যে প্রতিক্রিয়া দেখিয়েছি, সেজন্য আমি লজ্জিত। এটা হতাশার থেকে এসেছে।’
৪০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন ইয়ামাল। রায়ো ভায়োকানোর বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সা। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ২২ মিনিট পর সমতায় ফেরে ভায়োকানো। ৬৭ মিনিটে সমতাসূচক গোল করেন ভায়োকানো মিডফিল্ডার ফ্রান পেরেজ। তাঁকে অ্যাসিস্ট করেন ইজি প্যালাজন। সমতাসূচক গোল করা ফ্রান পেরেজ অবশ্য শুরুর একাদশে ছিলেন না। ৫৯ মিনিটে উনাই লোপেজের বদলি হিসেবে নামেন ফ্রান পেরেজ।
প্রথমার্ধে ভিএআর কাজ না করলেও দ্বিতীয়ার্ধে ঠিকমতো কাজ করেছে। হঠাৎ ভিএআরে ঝামেলা হওয়ার ব্যাখ্যায় প্রযুক্তিটি পরিচালনায় নিযুক্ত কোম্পানি মিডিয়াপ্রো এক বিবৃতিতে বলেছে, ‘কারিগরি দলের সবাই মিলে চেষ্টা করলেও প্রথমার্ধে এটা পুরোপুরি ঠিক করা যায়নি। দ্বিতীয়ার্ধে ফের চালু করা হয়েছে। তখন ঠিকমতো কাজ করেছে। বিভ্রাটের কারণ খুঁজতে মিডিয়াপ্রো কাজ করছে।’
রায়ো ভায়োকানো-বার্সেলোনা ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়েছে। তাতে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ২০২৫-২৬ মৌসুমের লা লিগার পয়েন্ট তালিকার চারে বার্সা। তিন ও পাঁচে থাকা ভিয়ারিয়াল ও এসপানিওল তাদেরও পয়েন্ট ৭। শুধু গোল ব্যবধানের কারণে অবস্থান ভিন্ন। একই কারণে অবস্থান ভিন্ন পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে থাকা দল দুটিরও। ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল মাদ্রিদ। দুইয়ে থাকা আতলেতিক ক্লাব বিলবাওয়ের পয়েন্টও ৯। পয়েন্ট তালিকার প্রথম পাঁচ দলই তিনটি করে ম্যাচ খেলেছে।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে