ইউরোতে ‘এ’ গ্রুপের শেষ দুই ম্যাচে নির্ধারিত সময় ৯০ মিনিটের পরে গোল হলো দুটি। তাতে দুই অভিজ্ঞতা হলো দুই দলের। স্বাগতিক জার্মানি ৭ পয়েন্ট নিয়ে হয়েছে গ্রুপ সেরা। আর বিদায় নিয়েছে স্কটল্যান্ড।
শেষ ষোলো আগেই নিশ্চিত করে ফেলেছিল জার্মানরা। তবে গতরাতে ফ্রাঙ্কফুর্টে হুলিয়ান নাগেলসমানের দল প্রায় হারতে বসেছিল সুইজারল্যান্ডের কাছে। ২৮ মিনিটে এগিয়ে গিয়েছিল সুইসরা। নির্ধারিত সময়ের সঙ্গে যোগ করা দ্বিতীয় মিনিটে ‘সুপার সাব’ নিকলাস ফুলক্রুগের গোলে ১-১ গোলের ড্রয়ে মাঠ ছাড়ে জার্মানরা। পয়েন্ট ভাগাভাগি করলেও ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে সুইসরাও।
দলকে ড্র এনে দেওয়ায় ফুলক্রুগের প্রশংসা করে জার্মান কোচ নাগেলসমান বলেছেন, ‘শেষ পর্যন্ত আমাদের প্রাপ্য পয়েন্ট পেয়েছি। আমরা প্রত্যাবর্তন করেছি। এটাই আমাদের প্রাপ্য। নিকলাস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বদলি হিসেবে নেমে গোল করবে এমন খেলোয়াড় থাকাটা গুরুত্বপূর্ণ।’
গ্রুপের আরেক ম্যাচে যোগ করা ১০ম মিনিটের গোলে হাঙ্গেরির কাছে হেরেছে স্কটল্যান্ড। নিজেরা জিতলে আর সুইসরা হারলে তবেই সরাসরি দ্বিতীয় রাউন্ডে যেতে পারত স্কটিশরা। এই গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে তিনে হাঙ্গেরি। ১ পয়েন্ট নিয়ে বিদায় নিল স্কটল্যান্ড।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৪ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে