স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শক হয়তো তখনো ঠিকমতো নিজেদের সিটে বসেননি। কিন্তু মাঠে এক দলের খেলোয়াড়েরা উল্লাস শুরু করে দিয়েছেন। গতকাল তেমনি এক ঘটনা ঘটেছে স্লোভাকিয়ার তেহেলনি পোল স্টেডিয়ামে।
রেফারির বাঁশি বাজার ৬ সেকেন্ডের মধ্যেই গোল। আর এতেই বিশ্ব রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে দ্রুততম গোলের বিশ্ব রেকর্ড। এত কম সময়ে আর কখনো গোল হয়নি আন্তর্জাতিক ফুটবলে। দ্রুততম গোলের নায়ক হচ্ছেন অস্ট্রিয়ার ক্রিস্টোফ বমগার্টনার।
কিক-অফের পর সতীর্থের কাছ থেকে বল পেয়েই স্লোভাকিয়ার তিন খেলোয়াড়কে কাটানোর পর গোলরক্ষক মার্টিন দুবরাভকাকে নিচু শটে পরাস্ত করেন মিডফিল্ডার বমগার্টনার। আর তাতেই ইতিহাস হয়ে গেলেন ২৪ বছর বয়সী ফুটবলার। রেকর্ড গড়তে পেছনে ফেলেছেন লুকাস পোডলস্কিকে। ২০১৩ সালে ইকুয়েডরের বিপক্ষে ৭ সেকেন্ডে গোল করেছিলেন জার্মান মিডফিল্ডার।
দ্রুততম গোলের ম্যাচে স্লোভাকিয়াকে প্রীতি ম্যাচে ২-০ গোলে হারিয়েছে অস্ট্রিয়া। অস্ট্রিয়ার হয়ে অন্য গোলটি করেছেন আন্দ্রেয়াস ওয়েইম্যান। অন্যদিকে গতকাল রাতে নিজেদের ফুটবল ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড স্পর্শ করেছে জার্মানিও। ফ্রান্সের বিপক্ষে ৭ সেকেন্ডে গোল করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২৫ গজ দূর থেকে গোলটি করেছেন ফ্লোরিয়ান ভাইর্টৎস। এতে পোডালস্কির সঙ্গে এখন যৌথভাবে দ্রুততম গোলের মালিক তিনি।
ভাইর্টৎসের দ্রুততম গোলের রাতে অবসর ভেঙে দলে ফিরেছেন টনি ক্রুস। তিন বছর পর জার্মান দলে ফেরা রিয়াল মাদ্রিদ তারকার প্রত্যাবর্তনটা জয় দিয়ে হয়েছে। ফ্রান্সের বিপক্ষে ২–০ গোলের জয়ে। সর্বশেষ বিশ্বকাপের রানার্সআপদের বিপক্ষে দ্বিতীয় গোলটি করেছেন কাই হাভার্টজ। এ নিয়ে টানা দ্বিতীয় পরাজয় দেখল কিলিয়ান এমবাপ্পেরা। সবশেষ গত বছরের সেপ্টেম্বরেও ২-১ ব্যবধানের পরাজয়ের স্বাদ পেয়েছিল তারা।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে