আলাভেসের বিপক্ষে লা লিগায় ২-১ গোলের জয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে রিয়াল মাদ্রিদ শিবিরে। সাম্প্রতিক সময়ের দুঃসময়ের ঘেরাটোপ থেকে বের হয়ে আসতে এই জয়ের বিকল্প ছিল না মাদ্রিদের ক্লাবটির জন্য। এমন গুরুত্বপূর্ণ একটি জয়ের পরও অসন্তুষ্ট দলটির প্রধান কোচ জাবি আলোনসো।
বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে থেকে আলাভেসের বিপক্ষে মাঠে নামে রিয়াল। ম্যাচ জিতে ব্যবধানে চারে নামিয়ে এনেছে প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২ হারের পর জয়ের মুখ দেখল তারা। পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিলেও পেনাল্টি না পাওয়াকে কেন্দ্র করে রেফারিকে দিকে আঙুল তুলেছেন আলোনসো।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আলাভেসের ডি বক্সে ফাউলের শিকার হন রিয়ালের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। এমন একটি স্পর্শকাতর ফাউলের পরও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তা নেননি রেফারি। এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না আলোনসো।
তিনি বলেন, ‘আমি খেলা নিয়ে কথা বলতে যাচ্ছি, রেফারিকে নিয়ে নয়। আমার মনে হয় এটা স্পষ্ট পেনাল্টি ছিল। ভিনিসিয়ুস বল নিয়ে খুব দ্রুত এগিয়ে যাচ্ছিল। সতীর্থের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। আমি খুব অবাক হয়েছি কারণ রেফারি ভিএআরের সিদ্ধান্তও নেয়নি। তবে এটা সত্যি যে আমাদের কিছু করার নেই। এভাবেই আমাদের খেলা চালিয়ে যেতে হবে।’
সাম্প্রতিক সময়ে একাধিক খেলোয়াড়ের সঙ্গে আলোনসোর তিক্ততার কথা উঠে আসে সংবাদমাধ্যমে। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আলোনসো, ‘এই দলের সবাই একতাবদ্ধ। যেকোনো পরিস্থিতিতেই আমরা একতাবদ্ধ হয়ে লড়াই করেছি। আলাভেসের বিপক্ষে দল ভালো লড়াই করেছে। শুরুটা ভালো করেছি আমরা এবং পরে শেষটাও ভালোভাবে করতে পেরেছি। একতাই হলো সবচেয়ে বড় কথা।’
ফুটবল ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে চান না আলোনসো, ‘নিজেদের কাজের দিকেই আমাদের সব মনোযোগ। দলে সবার মধ্যে বন্ধন অটুট আছে। প্রতিটি ম্যাচের আগে আমরা নিজেদের সেরা প্রস্তুতি নেই। আলাভেসের বিপক্ষে জয়টা অনেক গুরুত্বপূর্ণ। চোটের কারণে আমরা স্কোয়াডের কয়েকজন সেরা ফুটবলারদের পায়নি।’

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২১ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
১ ঘণ্টা আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
১ ঘণ্টা আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে