এমন একটি রাতের অপেক্ষায় শত বছরের বেশি সময় ধরে অপেক্ষায় আছে লেভারকুজেন। কিন্তু শহরটির কোথাও সাজসাজ রব নেই। সাজানো হয়নি রাস্তাঘাট। অথচ আজ জার্মানির শহরটির অধিবাসীদের জন্য এক বিশেষ রাত হতে যাচ্ছে।
বাকি শুধু ভেরডের ব্রেমেনের বিপক্ষে জয়। তাতেই নিষ্পত্তি হয়ে যাবে এ মৌসুমের বুন্দেসলিগা শিরোপার। ১২০ বছরের অপেক্ষা ঘুচবে বেয়ার লেভারকুজেনের। প্রথমবার জার্মান ফুটবলে শীর্ষ লিগের শিরোপা উঠবে তাদের হাতে। সেটিও লিগের ২৯তম রাউন্ডে এসে।
এ যেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের উপন্যাস ‘শত বছরের নিঃসঙ্গতা’য় বুয়েন্দিয়া পরিবারের গল্প। অপেক্ষা আর অপেক্ষা। সেই অপেক্ষার ধ্রুপদি সমাপ্তির নায়ক এক স্প্যানিশ। কলম্বাসের মতো আমেরিকা আবিষ্কারের মহাকাব্যিক অভিযান তাঁর। সেই নাবিকের নাম জাবি আলোনসো। ২০১০ বিশ্বকাপে স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা মিডফিল্ডারের অধীনে প্রথম বুন্দেসলিগার স্বাদ পেতে যাচ্ছে লেভারকুজেন।
ব্রেমেনকে হারাতে পারলে সব হিসেবে নিকেশ চুকে যাবে লেভারকুজেনের। ৭৯ পয়েন্ট নিয়ে নিষ্পত্তি করে ফেলবে লিগ শিরোপা। তালিকার দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখ যদি বাকি ৬ ম্যাচেও জিতে তবে তাদের পয়েন্ট হবে ৭৮। গতকাল নিজেদের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় যদি বাভারিয়ানরা হেরে যেত তবে এই সমীকরণেরও দরকার পড়ত না। আগেভাগে চ্যাম্পিয়ন হয়ে যেত বুন্দেসলিগা।
কোলনের বিপক্ষে জয়ে অবশ্য বায়ার্ন একদিন পিছিয়ে দিতে পেরেছে লেভারকুজেনের শিরোপা নিষ্পত্তির দিন। তবে সেই শিরোপা ঘরে তোলা এখন সময়ের ব্যবধান ছাড়া আর কিছুই নয়। গত ১৩ মৌসুম পর মিউনিখ থেকে কোনো শহরে বুন্দেসলিগা যাবে। আর সেই শহর জার্মানির উত্তর রাইনের লেভারকুজেন।
বেঅ্যারেনায় নিজেদের সমর্থকদের সামনে শিরোপা নিষ্পত্তি—এ সুযোগও আজ পাচ্ছে আলোনসোর দল। দরকার শুধু একটি জয়। ব্রেমেনের বিপক্ষে ড্র বা হারলে সেই উৎসব অবশ্য পিছিয়ে যাবে তাদের। থামবে সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে টানা ৪২ ম্যাচ অপরাজেয় থাকার কীর্তি। তবে অপরাজিত থেকে লিগ চ্যাম্পিয়ন হতে চাইবে লেভারকুজেন। আজ রাতে জিতলে অবশ্য তারা শীর্ষ পাঁচ লিগের মধ্যে প্রথম শিরোপা নিষ্পত্তির আনন্দ মাতবে বটে তবে লিগের শেষ রাউন্ডে গিয়ে সারতে পারে উৎসব।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে