
হারের সংজ্ঞাটা যে এক রকম ভুলেই গিয়েছিল বার্সেলোনা। ২০২৪-২৫ মৌসুমের লা লিগায় কেবল দ্বিতীয় হারের স্বাদ বার্সা পেল গত রাতে। এই হারের পর রেফারিকে দায়ী করছেন বার্সা কোচ হ্যানসি ফ্লিক।
অ্যানোয়টা স্টেডিয়ামে গত রাতে লা লিগায় বার্সেলোনা খেলেছে রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে। ম্যাচটি বার্সা ১-০ গোলে হেরে গেছে। ম্যাচে কাতালানরা অবশ্য একটি গোলও করেছিল। ১৩ মিনিটে রবার্ট লেভানডফস্কি গোল করলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখা যায়, তিনি (লেভা) অফসাইডে থাকায় গোলটি বাতিল হয়ে যায়। ম্যাচ শেষে বার্সা কোচ ফ্লিক বলেন, ‘আমরা গোলটা করিছি। তবে সেটা ভুল করে বাতিল করা হয়েছে। রেফারিকে বলেছিলাম যে এটা ছিল বাজে সিদ্ধান্ত। এই পা লেভানডফস্কির পা ছিল না। তবে এটা আমাদের মেনে নিতে হবে।’
ম্যাচে বার্সেলোনা বল দখলে রাখে ৭০ শতাংশ। তবে প্রতিপক্ষের জালে বল জড়ানো তো দূরে থাক, লক্ষ্য বরাবর একটা শটও নিতে পারেনি। অন্যদিকে বার্সার লক্ষ্য বরাবর ৬ শট করে সোসিয়েদাদ। যেখানে ৩৩ মিনিটে লুকা সুসিচের অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন সোসিয়েদাদের লেফট উইঙ্গার শেরালদো বেকার। হারের পেছনে নিজেদের অদক্ষতার কথাও স্বীকার করেছেন ফ্লিক, ‘আমরা আরও ভালো খেলতে পারতাম। প্রথম কয়েক মিনিট যেভাবে খেলেছি। তবে গতিটা ধরে রাখতে পারিনি এবং পর্যাপ্ত সুযোগ তৈরি করতে পারিনি। বল দখল ঠিকভাবে নিয়েছিলাম কিন্তু আমরা এরপর ভুগতে শুরু করি। এই সুযোগে তারা গোল করেছে। শেষ থার্ডে আমরা সিদ্ধান্তহীনতায় ভুগেছি।’
২০২৩ সালে বার্সেলোনার মূল দলে সুযোগ পাওয়ার পর থেকেই আলো ছড়াচ্ছেন ল্যামিনে ইয়ামাল। লা লিগার ২০২৪-২৫ মৌসুমে ১২ ম্যাচে করেছেন ৫ গোল, অ্যাসিস্ট করেছেন ৭ গোলে। চোটে পড়ায় সেই ইয়ামাল গত রাতে খেলতে পারেননি। ম্যাচ শেষে ইয়ামালের কথাও উল্লেখ করেছেন ফ্লিক, ‘আমরা অবশ্যই ল্যামিনে ইয়ামালকে মিস করেছি। সে নিশ্চিতভাবেই দুর্দান্ত খেলোয়াড়। তার অনুপস্থিতিকে অজুহাত হিসেবে দাঁড় করানো যায়। তবে আমরা সেটা করব না। সঠিকভাবে সিদ্ধান্তগুলো নিতে পারিনি। এটাই আসল কথা।’
১৩ ম্যাচে ১১ জয় ও ২ হারে ৩৩ পয়েন্ট নিয়ে ২০২৪-২৫ মৌসুমের লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে বার্সেলোনা। গত রাতের আগে এবারের লা লিগায় বার্সার হারটা ছিল ২৮ সেপ্টেম্বর ওসাসুনার বিপক্ষে ৪-২ গোলে। দেড় মাস আগে সেই ম্যাচটি হয়েছিল এল সাদার স্টেডিয়ামে। পয়েন্ট তালিকার দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২৭। কার্লো আনচেলত্তির দল খেলেছে ১২ ম্যাচ।

আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১৬ মিনিট আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
৪৩ মিনিট আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৩ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৪ ঘণ্টা আগে