কোচদের চাকরি ‘মিউজিক্যাল চেয়ারের’ মতো—ফুটবলে মেজর কোনো টুর্নামেন্ট এলে এই কথা শোনা যায় বারবার। বিশেষ করে, দল ব্যর্থ হলে কোচদের চাকরি চলে যায় দ্রুতই। হিউস্টনে আজ আর্জেন্টিনার কাছে হেরে কোপা আমেরিকার নকআউট পর্ব থেকে ছিটকে যাওয়ার পর পদত্যাগ করেছেন ইকুয়েডর কোচ ফেলিক্স সানচেজ।
হিউস্টনের এন আর জি স্টেডিয়ামে আর্জেন্টিনা-ইকুয়েডর কোয়ার্টার ফাইনাল ম্যাচ দিয়ে আজ শুরু হয়েছে কোপা আমেরিকার নকআউট পর্ব। শেষ আটের ম্যাচটিতে সমানে সমানে লড়াই করলেও টাইব্রেকারে এমিলিয়ানো মার্তিনেজ বীরত্বে জিতল আর্জেন্টিনা। ইকুয়েডরের বিদায়ের পরই সানচেজের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে বলে নিশ্চিত করেছে ইকুয়েডর ফুটবল ফেডারেশন (এফইএফ)। নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে এফইএফ এক বিবৃতিতে বলেছে, ‘ইকুয়েডর ফুটবল ফেডারেশন (এফইএফ) আজ জানাচ্ছে যে টেকনিকাল ডিরেক্টর ফেলিক্স সানচেজ ব্যাসের সঙ্গে চুক্তি শেষ করার ব্যাপারে রাজি হওয়া গেছে। ফেলিক্স ও কোচিং স্টাফকে তাদের কাজ ও পেশাদারত্বের জন্য ধন্যবাদ জানাই। ভবিষ্যতে তাদের সফলতার জন্য শুভকামনা জানাই।’
২০২৩–এর মার্চে ইকুয়েডরের প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন সানচেজ। চার বছরের চুক্তি থাকলেও ১৬ মাসেই তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় ইকুয়েডরের। লাতিন আমেরিকার দলটি এই সময়ে তাঁর অধীনে ১৯ ম্যাচ জিতেছে ১০টি। হেরেছে ৬টি ও ড্র করেছে ৩টি। হিউস্টনে আজ আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচটি ১-১ গোলে ড্র হলে পেনাল্টি শুটআউটে গড়ায়। টাইব্রেকারে ৪-২ গোলে জিতে যায় আর্জেন্টিনা। যেখানে বাজপাখি খ্যাত এমিলিয়ানো মার্তিনেজ দুটি গোল বাঁচিয়ে আকাশি-নীলদের তুলেছেন কোপা আমেরিকার সেমিফাইনালে। ১৯৯৩ সালের পর সেমির কাছাকাছি গিয়েও যাওয়া হলো না ইকুয়েডরের।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে