ক্লাব ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদো জেতেন একের পর এক শিরোপা। গোলের বন্যা বইয়ে দেওয়া রোনালদো আন্তর্জাতিক ফুটবলেও সর্বোচ্চ গোলদাতা। তবে পর্তুগালের জার্সিতে কোনো বিশ্বকাপ জেতা হয়নি তাঁর। আন্তর্জাতিক ফুটবলে জিতেছেন ইউরো, উয়েফা নেশনস লিগের শিরোপা।
লিসবনের এস্তাদিও দো বেনফিকা স্টেডিয়ামে গত রাতটা রোনালদোর জন্য মনে রাখার মতোই। ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশনস লিগের নতুন মৌসুমের ম্যাচের ৩৪ মিনিটে রোনালদো ছুঁয়ে ফেলেন প্রতিযোগিতামূলক ফুটবলে ৯০০ গোলের মাইলফলক। নুনো মেন্ডেসের ক্রস রিসিভ করে ডান পায়ের শটে একেবারে কাছ থেকে করলেন মাইলফলকের গোলটি। গোল করার পর রোনালদোর হাস্যোজ্জ্বল চেহারাই বলে দেয় অধরা মাইলফলকটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাঁর মাইলফলক ছোঁয়ার ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। ম্যাচ জয়ের পর রোনালদোর কাছে সেই পুরোনো প্রশ্ন, ২০২৬ বিশ্বকাপে তিনি (রোনালদো) খেলছেন কি খেলছেন না। মাঠের ফুটবলের মতো এখানেও কৌশলে উত্তর দিলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড,‘পর্তুগালের একটা ইউরো জয়ই আমার কাছে বিশ্বকাপ জয়ের সমান। দুটি শিরোপা জিতেছি পর্তুগালের জার্সিতে। খুব করেই চেয়েছিলাম।’
২০১৬ ইউরোতে রোনালদোর নেতৃত্বে শিরোপা জেতে পর্তুগাল। এটাই তাদের ফুটবল ইতিহাসের প্রথম কোনো মেজর শিরোপা। ২০১৯ সালে উয়েফা নেশনস লিগের প্রথম মৌসুমের শিরোপাও জেতেন রোনালদো। তাঁর মতো পর্তুগালও জিতেছে এই দুটি শিরোপা।
সামাজিক মাধ্যমে সরব রোনালদো গত রাতে মাইলফলক ছোঁয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিগুলো পোস্টের পর ক্যাপশন দিয়েছেন, ‘আমরা ডান পায়ে নেশনস লীগে এসেছি। আমরা এভাবেই চলতে থাকব।’ ক্যাপশন শেষে থাম্বস আপ ও পর্তুগালের পতাকার ইমোজি ব্যবহার করেছেন।
৯০০ গোলের মধ্যে রোনালদো সর্বোচ্চ ৪৫০ গোল করেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪৫ গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে। পর্তুগালের হয়ে করেছেন ১৩১ গোল।
কোন দলের হয়ে রোনালদোর কত গোল
রিয়াল মাদ্রিদ ৪৫০
ম্যানচেস্টার ইউনাইটেড ১৪৫
পর্তুগাল ১৩১
জুভেন্টাস ১০১
আল নাসর ৬৮
স্পোর্টিং লিসবন ৫

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২৬ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে