
তারকা খেলোয়াড়দের যেন ঝামেলার শেষ নেই। দলের বাজে পারফরম্যান্সে বেশির ভাগ ক্ষেত্রে ‘বলির পাঁঠা’ হয়ে যান তাঁরা। পাকিস্তান ক্রিকেট দলে শাহিন শাহ আফ্রিদির অবস্থা হয়েছে তেমনই। ব্যাপারটি মোটেও মেনে নিতে পারছেন না আহমেদ শেহজাদ।
পাকিস্তানের পারফরম্যান্স এ বছর আশানুরূপ হচ্ছে না। জুন-জুলাইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বেই বাদ পড়ে পাকিস্তান, যেখানে প্রথমবারের মতো আইসিসি ইভেন্ট খেলতে আসা যুক্তরাষ্ট্র অঘটন ঘটায় পাকিস্তানকে হারিয়ে। বিশ্বকাপ শেষে প্রায় দুই মাস বিরতিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচনা করে শেহজাদ নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে বলেছেন, ‘আপনি জিম্বাবুয়ের আছে হেরেছেন, আয়ারল্যান্ডের কাছে হেরেছেন। যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হেরেছেন। এবার হারলেন বাংলাদেশের কাছে। সবকিছুর জন্য শাহিন আফ্রিদি কি শুধু একাই দায়ী? শাহিনকে এককভাবে দায়ী করা উচিত নয়। এর সঙ্গে যাঁরা জড়িত, সবাইকে সামনে নিয়ে আসুন। এই জাতিকে বলুন।’
এ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে শাহিন ১৯ ম্যাচে নিয়েছেন ৩৪ উইকেট, যার মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ৩২ উইকেট। ইকোনমি ৭.৭১। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে নেন ২ উইকেট। খরচ করেছেন ৯৬ রান। পারফরম্যান্সেও মাঝেমধ্যে ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। এমনকি পিসিবির কোচিং স্টাফদের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর ঘটনাও রয়েছে শাহিনের।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দল গঠনেও শাহিনকে নিয়ে ‘নাটক’ হয়েছে। রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া সিরিজের শেষ টেস্টের দলে তাঁর নাম ছিল। পরে ১২ জনের তালিকায়ও এই বাঁহাতি পেসারের নাম খুঁজে পাওয়া যায়নি। পারফরম্যান্স, আচরণগত কারণে শাহিনকে বাদ দিলে আপত্তি নেই শেহজাদের। তবে শেহজাদ খেয়াল রাখতে বলছেন সবার দিকেই, ‘তাঁর (শাহিন) পারফরম্যান্স খারাপ। আচরণগত সমস্যা আছে। তাঁকে বাদ দিয়েছেন। তবে এর সঙ্গে জড়িত বাকি লোকগুলোর কী হবে? বাকিদের পারফরম্যান্স কেমন?’
পাকিস্তানের অন্য ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তুলেছেন শেহজাদ। যেখানে বাবর আজম টেস্টে সবশেষ পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেন ২০২২-এর ডিসেম্বরে। সবশেষ রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের কাছে পাকিস্তান হেরেছে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতার কারণেই। ব্যাটারদের দিকে অভিযোগের আঙুল তুলে শেহজাদ বলেন, ‘আবদুল্লাহ শফিকের শেষ ৮ টেস্টে পারফরম্যান্সের কী হবে? ২৫ ম্যাচ পর সাইম আইয়ুবের পারফরম্যান্স কী? বাবর আজমের সবশেষ ১৪ টেস্টে পারফরম্যান্স কী? তাই তাঁদের হিসাব বাদ দিয়ে কোনো অস্ত্রোপচার হবে না। পাকিস্তানকে সঠিক ট্র্যাকে আনা সম্ভব নয়। যাঁদের পারফরম্যান্স খারাপ, তাঁদের জবাবদিহি করতে হবে।’

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
২ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
৩ ঘণ্টা আগে