
দেশের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দিন আজ বিসিবিতে এসেছিলেন কোচদের একটি কর্মশালায় অংশ নিতে। সেই কোর্স শেষে সাংবাদিকদের তিনি জানালেন, তাঁর ইচ্ছে আছে আবারও বিসিবির কোচ হওয়ার। এ বিষয়ে সালাহ উদ্দিনের যোগাযোগ হচ্ছে বিসিবির সঙ্গে।
কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে বিপিএলের সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন সালাহ উদ্দিন এবার টুর্নামেন্টের কোনো দলে যুক্ত হননি বা হতে পারেননি। সালাহ উদ্দিনকে বাংলাদেশ দলের কোচ করার দাবি প্রায় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। অবশ্য কদিন আগে তামিম ইকবাল বলেছিলেন, বাংলাদেশের কোনো কোচ এখনই দলের প্রধান কোচ হওয়ার উপযুক্ত নন। ১৫ বছর আগে সালাহ উদ্দিন কাজ করেছেন বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে। সামনে কি তাঁর সম্ভাবনা আছে বিসিবির সঙ্গে যুক্ত হওয়ার?
আজ রাতে বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমকে সালাহ উদ্দিন বলেন, ‘আমার সঙ্গে কথা হচ্ছে (বিসিবির)। দেখি কী হয়। একেবারে ইচ্ছে যে নেই, তা নয়। ইচ্ছে আছে। তবে বুঝতে হবে আমি বোর্ডের কর্মী নই। আমি গত ১০ বা ১৫ বছর ধরে বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ নই। দীর্ঘ ১৫ বছর আমার পেট চালাতে হয়েছে বাইরের সংস্থার সঙ্গে। কোনো কিছু আমার হুট করে ফেলে আসাও সম্ভব না। আমি যদি বোর্ডের কোচ হতাম, যখন বলত তখনই আমি ঢুকে যেতে পারতাম। কিন্তু এখানে তো আমার অনেক কিছু চিন্তা করতে হয়। সবকিছু একটা সময়ের ব্যাপার এবং চিন্তাভাবনার ব্যাপার। সবকিছু যেন সুন্দর হয়, এটা হলে সবার জন্যই ভালো হবে।’
কোচ হিসেবে সালাহ উদ্দিন দেশের ঘরোয়া ক্লাব বা ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে যে পারিশ্রমিক পান, বিসিবি চাকরির সঙ্গে এটা কতটা সাযুজ্যপূর্ণ হবে, সেটি এক প্রশ্ন। সালাহ উদ্দিন অবশ্য বলছেন, ‘সবকিছু যে অর্থনৈতিক ব্যাপার তা না। আমার একটা বাজে অভিজ্ঞতা আগে হয়েছে। আমি যখন সহকারী কোচ ছিলাম (বাংলাদেশ দল), তখন আমার একটা বাজে অভিজ্ঞতা হয়েছে। সেটা হয়তো আমার মনের ভেতর এখনো আছে। যেহেতু আমি তখন সহকারী কোচ ছিলাম, হঠাৎ করে বাসায় বসে টিভিতে দেখব বাচ্চা কোলে নিয়ে (চাকরি নেই!), সেটা তো আমাকে হিট করতেই পারে।’
একটা স্বচ্ছ প্রক্রিয়া মেনে কোচ নিয়োগ ও বাদ দেওয়ার বিষয়টি আনলেন সালাহ উদ্দিন, ‘যখন আপনি আমাকে রাখবেন না, আসলে একটা প্রক্রিয়া থাকা উচিত। যেকোনো অফিসে একটা অফিশিয়াল প্রসিডিউর থাকে। যেমন—হাথুরুসিংহেকে বাদ দিয়েছেন, তাকে তো জানিয়ে নিয়েছেন যে তুমি থাকবে না। আমাদের সময়ে কেন এমন হবে? আমি স্থানীয় দেখেই হয়তো এ রকম হয়েছে। অনেক সময় সম্মান একটা বড় ফ্যাক্টর। আপনাকে সেভাবে যদি গুরুত্ব না দেওয়া হয়, ট্রিট করা না হয়; তখন অনেক সময় অনেক কিছু চিন্তা করতে হয়।’

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৪০ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৪ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে