চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে আইপিএলে প্রথম মৌসুম হলেও মোস্তাফিজুর রহমান আছেন চেনা ছন্দে। সবশেষ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে ম্যাচটি বাদ দিলে আগের ৬ ইনিংসে দুর্দান্ত বল করেছেন বাংলাদেশি পেসার। ইতিমধ্যে চেন্নাই সমর্থকদের মন জয় করেছেন ফিজ। ড্রেসিংরুমে মহেন্দ্র সিং ধোনি-রবীন্দ্র জাদেজাদের মতো ভারতীয় তারকারাও আপন করে নিয়েছেন তাঁকে।
সেটিরই যেন বহিঃপ্রকাশ সম্প্রতি মোস্তাফিজের দেওয়া এক সাক্ষাৎকার। আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ২৮ বছর বয়সী তারকাকে নিয়ে এক ভিডিও প্রকাশ করেছে চেন্নাই। প্রায় সাড়ে পাঁচ মিনিটের সেই সাক্ষাৎকার ভিডিওর ক্যাপশনে লেখা, ‘জেনে নিন বাংলার সিংহের যাত্রার পেছনের গল্প।’
সাক্ষাৎকারে নিজের উঠে আসার গল্প, চেন্নাইয়ের ডাক পেয়ে কেমন অনুভূতি হয়েছিল—সেসব কথায় শুনিয়েছেন মোস্তাফিজ। এমনিতে বেশ মুখচোরা, লাজুক ও স্বল্পবাক স্বভাবের হলেও বাঁহাতি পেসার বসে বেশ গুছিয়ে কথা বলেছেন সাক্ষাৎকারে। সেসব কথায় শোনা যাক—‘আমি বেড়ে উঠেছি সাতক্ষীরার কালীগঞ্জে। আমরা চার ভাই। আমরা সবাই ক্রিকেটপাগল ছিলাম। এক স্থানীয় টুর্নামেন্টে খেলতাম বড় ভাইদের সঙ্গে। সেখানেই আমি নিয়মিত বোলিং শুরু করি। এক বড় ভাই আমার বোলিং দেখে আমার বড় ভাইদের বলেন, আমার ভালো বোলিংয়ে দক্ষতা আছে। এটাই আমার শুরুর যাত্রার গল্প।’
চেন্নাইয়ে হয়ে খেলা নিয়ে মোস্তাফিজ বলেন, ‘আমি প্রথমবার চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছি। ২০১৬ সালে আমার আইপিএলে অভিষেক হয়। আমার স্বপ্ন ছিল এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার। যেদিন আমি সিএসকের ম্যানেজমেন্ট থেকে কল পেলাম, উত্তেজনায় ওই রাতে ঘুমই আসছিল না। ওই সময় আমি নিউজিল্যান্ডে ছিলাম। সেই রাতে ঘণ্টাখানেকের মতো ঘুমিয়েছিলাম। ওই রাতে প্রচুর বার্তা আসছিল। সিএসকে আমাকে দলে নেওয়ায় সবাই অভিনন্দন জানাচ্ছিল।’
চেন্নাইয়ে ড্রেসিংরুমের পরিবেশ ও ধোনিকে নিয়ে মোস্তাফিজ আরও বলেন, ‘এখানের সবাই বন্ধুসুলভ। এখানে প্রথম দিন থেকে আমি কখনো অস্বস্তিকর অনুভব করিনি। এটা বড় একটা ফ্যাক্টর। মাহি (ধোনি) ভাই, ডিজে ব্রাভো ও বাকিদের সঙ্গে থাকা, তাদের সঙ্গে ডেথ ওভারে বোলিং নিয়ে আইডিয়া শেয়ার করা হয়। তাঁরা সবাই মূল্যবান ইনপুট দেন। তিনি (ধোনি) আমার বোলিং নিয়ে মাঠে কথা বলেন। আইডিয়া শেয়ার করেন, যা আমার বোলিংয়ে উন্নতি আনতে আরও সাহায্য করে।’
আইপিএলের শুরুর দিকে সর্বোচ্চ উইকেট প্রাপ্তির সম্মান পার্পল ক্যাপ নিজের দখলে রেখেছিলেন মোস্তাফিজ। এবারের আইপিএলে ৭ ইনিংসে ১২ উইকেট নিয়েছেন তিনি। তবে লক্ষ্ণৌর বিপক্ষে আগের ম্যাচে ইনিংসের শেষ ওভারে দেন ১৯ রান। হেরে যায় চেন্নাই। সেই ম্যাচে ফিজ ২১ বল করে ৫১ রান দিয়ে নেন মাত্র ১ উইকেট।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৯ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে