পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘সিতারা-ই-পাকিস্তান’ সম্মাননা পেয়েছেন স্যামি। পাকিস্তান ক্রিকেটের দুঃসময়ে তাদের পাশে থাকায় এই সম্মাননা পেলেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি বিশ্বকাপ জেতা এই সাবেক অধিনায়ক।
২০১৭ সালে লাহোরে পিএসএলের ফাইনালে খেলতে যখন আপত্তি জানিয়েছিলেন অধিকাংশ বিদেশি খেলোয়াড় তখন সামনে এগিয়ে এসেছিলেন স্যামি। লাহোরের মাঠে নেতৃত্ব দিয়েছিলেন পেশোয়ার জালমিকে। স্যামির সাহসী সিদ্ধান্তে ২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর নির্বাসিত পাকিস্তানে ধীরে ধীরে ফিরতে থাকে আন্তর্জাতিক ক্রিকেট।
সাহসী কাণ্ডে পাকিস্তানিদের চোখের মণি হয়ে ওঠেন উইন্ডিজকে ২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো স্যামি। পিএসএলে সামনে থেকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন পেশোয়ার জালমিকেও। পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটকে উদ্ধারে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে পেয়েছেন দেশটির সম্মানসূচক নাগরিকত্ব। এবার পেলেন সম্মাননাও।
বর্তমানে পেশোয়ার জালমির প্রধান কোচের গলায় পরিয়ে দেওয়া হয়েছে ‘সিতারা-ই-পাকিস্তান’র পদক। হাতে তুলে দেওয়া হয়েছে প্রশংসা পত্র। সেই প্রশংসাপত্র হাতে টুইটারে ছবি পোস্ট করে স্যামি লিখেছেন, ‘পাকিস্তান আমার কাছে নিজের বাড়ির মতো। যেসব দেশে গেলে আমার ভালো লাগে পাকিস্তান তাদের একটি। এই সম্মাননা আমার কাছে অনেক গর্বের। আমি দারুণ খুশি।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে