৯৭ রানের মামুলি লক্ষ্য। সেই লক্ষ্যে ভারত ব্যাট করতে নামলে দেখার ছিল একটাই—কত দ্রুত ম্যাচ জেতে। তবে ১০ ওভারের আগেই যাঁরা ভারতের জয়ের আশা করেছিলেন, তাঁদের হতাশ হতে হয়েছে। এক শর নিচে থাকা আইরিশদের স্কোর তাড়া করতে ২ উইকেট খুইয়ে ফেলা ভারতকে খেলতে হয়েছে ১২ ওভার ২ বল। ৪৬ বল হাতে রেখে ভারত জিতেছে ৮ উইকেটে।
নিউইয়র্কের নাসাউ কান্ট্রি ক্রিকেট স্টেডিয়ামের পিচে ছিল অসমান বাউন্স। আউটফিল্ডও ছিল যথেষ্ট মন্থর। অভিজ্ঞ ভারতীয় ব্যাটাররা সেটাকে প্রকাশ্যে না আসতে দিয়ে ম্যাচ জিতলেও রানের জন্য লড়াই করতে হয়েছে আইরিশদের। যে মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৭ রানে অলআউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা, সেই মাঠে আইরিশরা অলআউট ৯৬ রানে।
ছোট লক্ষ্য তাড়ায় ওপেনিংয়ে এসে এক প্রান্ত আগলে রেখে খেলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ৪টি চার ও ৩টি ছয়ে ৩৭ বলে তিনি ৫২ রান করলে আর পেছন ফিরে তাকাতে হয়নি ভারতকে। অবশ্য উইকেটে রোহিতের থিতু হওয়ার আগেই ৫ বলে ১ রান করে ফিরে যান সবশেষ আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি। ভালো করতে পারেননি আইপিএলের আরেক সফল ব্যাটার সূর্য কুমার যাদবও। তবে তাঁর বিদায়ের আগে দলীয় ৭৬ রানে কাঁধের চোট নিয়ে মাঠ ছাড়েন রোহিত। এরপর সূর্য কুমার ২ রান করে আউট হলেও সেটা ম্যাচের ফলাফলে কোনো প্রভাব ফেলেনি। ঋষভ পন্ত ৩৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
এর আগে ভারতীয় পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে শুরু থেকেই উইকেটে হারাতে থাকে তারা। প্রথম ৬ ওভারে তুলতে পারে ২ উইকেটে মাত্র ২৬ রান; যা বিশ্বকাপের কোনো ম্যাচের পাওয়ার-প্লেতে এটাই আইরিশদের সর্বনিম্ন স্কোর। শুরুতে আর্শদীপ সিং আর মোহাম্মদ সিরাজ যে চাপে রেখেছিলেন আইরিশদের, সেই চাপ জসপ্রীত বুমরা-হার্দিক পান্ডিয়ারাও ধরে রাখলে ৯৬ রানে অলআউট আয়ারল্যান্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি আইরিশদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ভারতের বিপক্ষে তাদের সর্বনিম্ন ইনিংসটি ছিল ৭০ রানের, ২০১৮ সালে ডাবলিনে।
বলতে গেলে কোনো আইরিশ ব্যাটারই ভারতীয় বোলারদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারেননি। ৫০ রানে ৮ উইকেট খুইয়ে ফেলা আয়ারল্যান্ড ইনিংসে সর্বোচ্চ ২৬ রান করেন গ্যারেথ ডেলানি। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যেও তিনি ব্যাট করেছেন যান্ত্রিক ক্রিকেটারের মতো। ২টি চার ও ২টি জয়ে সাজানো ইনিংসটিতে তিনি বল খেলেছেন মাত্র ১৪ টি। স্ট্রাইকরেট—১৮৫.৭১।
ডেলানিকে বাদ দিলে আইরিশ ইনিংসে রানের দুই অঙ্ক ছুঁয়েছেন আর তিনজন—লোরকান টাকার (১০), কার্টিস ক্যাম্ফার (১২) ও জশ লিটন (১৪)। বল হাতে সবচেয়ে সফল হার্দিক পান্ডিয়া। ২৭ রানে নিয়েছেন ৪ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন আর্শদীপ ও জসপ্রীত বুমরা।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে