
প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গেছেন শরীফুল ইসলাম। পেশোয়ার জালমির হয়ে পিন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ পাকিস্তানের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টে অভিষেক হয়েছে এই পেসারের। পিএসএলে নিজের প্রথম ম্যাচটা সেভাবে রাঙাতে পারলেন না শরীফুল।
পিন্ডিজের বিপক্ষে শরীফুলের বোলিংকে দুই ভাগে ভাগ করতে হয়। প্রথম তিন ওভারে বল হাতে হিসেবি ছিলেন বাঁ হাতি পেসার। কিন্তু শেষ ওভারে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। একের পর এক ওয়াইড এবং নো বল করে রান বিলিয়েছেন। না হলে শরীফুলের পিএসএল অভিষেকটা হতে পারত মনে রাখার মতো।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে ২১৪ রানের পুঁজি পেয়েছে পিন্ডিজ। ৪ ওভারের কোটায় শরীফুল দেন ৩১ রান; কোনো উইকেট পাননি তিনি। শরীফুলের মাথায় অভিষেক ক্যাপ তুলে দেন জালমির অধিনায়ক বাবর আজম। প্রথম ওভারও বাংলাদেশি পেসারকে দিয়েই করান পাকিস্তানের তারকা ক্রিকেটার। শুরুতে আস্থার প্রতিদান দিয়েছেন শরীফুল। কিন্তু খেই হারালেন শেষ ওভারে।
১৯ তম ওভারে নিজের শেষ ওভারটি করতে আসেন শরীফুল। চার হজম করে ওভার শুরু করেন তিনি। পাশাপাশি দৌড়ে চার রান নেন পিন্ডিজের ব্যাটাররা। এ ছাড়া দুটি ওয়াইড এবং একটি নো বল করেন শরীফুল। সব মিলিয়ে সে ওভারে তাঁর খরচ ১১ রান। এর আগে প্রথম ওভারে দেন ৭ রান; দ্বিতীয় ওভারে খরচ করেন ৮ রান। পাওয়ারপ্লের শেষ ওভারে তৃতীয় ওভার করেন শরীফুল; সে ওভারে দেন মাত্র ৫ রান।
এবারের পিএসএলে দুজন বাংলাদেশি ক্রিকেটার দলে টেনেছে জালমি। শরীফুল ছাড়া বাকি দুজন হলেন তানজিদ হাসান তামিম ও নাহিদ রানা। শরীফুলের অভিষেক হলেও অপেক্ষায় আছেন এই দুজন। অন্যদিকে পিন্ডিজের হয়ে খেলছেন রিশাদ হোসেন। বাংলাদেশি লেগস্পিনারকে একাদশে রেখেছে নবাগত ফ্র্যাঞ্চাইজিটি।

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৭ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে