
আফগানিস্তানের বিপক্ষে ৬৮ রানের জয়ে শারজায় প্রথম জয়ের ৩৪ বছরের অপেক্ষা ঘুচেছে বাংলাদেশের। বাংলাদেশের এই জয়ে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনিংস সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরাও। তারপরও এই ম্যাচে নিজের পারফরম্যান্সে খুশি নন বাংলাদেশ অধিনায়ক।
খেলা শেষে ম্যাচসেরার পুরস্কার গ্রহণের সময় শান্ত বলেন, ‘সত্যি বলতে, আমি (আমার পারফরম্যান্সে) খুশি নই। আমার আরও বেশি সময় ধরে ব্যাট করা উচিত ছিল। কারণ, উইকেটে স্পিনের বিপক্ষে ব্যাট করা কঠিন হয়ে উঠেছিল। তবে শুরুতে যেমন খেলছিলাম, তাতে আমি খুশি।’
বাংলাদেশের বোলিং পারফরম্যান্স নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন শান্ত। বিশেষ করে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদের স্পিন বোলিংয়ে মুগ্ধ অধিনায়ক, ‘মিরাজ ও নাসুম যেভাবে বল করেছে, কৃতিত্বটা তাদের।’
পেসার তাসকিন আহমেদের পারফরম্যান্সের প্রশংসা করে শান্ত আরও বলেন, ‘গুরবাজকে যেভাবে আউট করল তাসকিন, তা আমাদের জন্য বড় সাফল্য। গুরবাজ আফগানিস্তানের গুরুত্বপূর্ণ ব্যাটার, আর তাঁকে দ্রুত বিদায় আমাদের পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হয়েছে।’
জাকের ও নাসুমের শেষের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট শান্ত। অধিনায়কের ভাষায়, ‘জাকের ও নাসুম যেভাবে খেলেছে, তা দলের জন্য গতি সঞ্চার করেছে। আমি চাই তারা এমন পারফরম্যান্স ধরে রাখুক।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে