টেস্টের সর্বকালের সেরা পেসারদের তালিকা করলে নিঃসন্দেহে ওপরের সারিতে থাকবেন জিমি অ্যান্ডারসন। শুধু কী তাই, সেরা একাদশেও তাঁকে না রাখার সুযোগ আছে! টেস্টে সর্বোচ্চ (৬৯০) উইকেটশিকারির তালিকায় ইংলিশ পেসারের অবস্থান তিনে। আর পেসারদের মধ্যে শীর্ষে। ৪১ বছর বয়সেও তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে খেলে যাচ্ছেন ‘সুইং মাস্টার’।
২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। পরের বছরেই মাঠে নেমে পড়েন ইংল্যান্ডের সাদা পোশাক পরে। অ্যান্ডারসনের সময়ের অনেকে অবসর নিয়ে দিব্যি পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু অন্য ধাতুতে গড়া বাঁহাতি পেসার মনে হয় না টেস্টে ৭০০ উইকেট না পাওয়া পর্যন্ত থামবেন।
সেই লক্ষ্যে আগামীকাল বিশাখাপত্তনমে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু করবেন অ্যান্ডারসন। হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্ট খেলা হয়নি তাঁর। চোটের কারণে স্পিনার জ্যাক লিচ ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে একাদশে এলেন তিনি। বিশাখাপত্তনমে টেস্ট দিয়ে সাদা বলের ক্রিকেটে অভিষেক হচ্ছে শোয়েব বশিরের। অনেক কাঠখড় পুড়িয়ে ভারতের ভিসা পেয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ স্পিনার। সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড স্কোয়াডে আছেন পাকিস্তানের বংশোদ্ভূত আরেক স্পিনার রেহান আহমেদও।
মজার বিষয় হচ্ছে, এ দুজনের জন্মের আগেই ইংল্যান্ডের দলে অভিষেক হয় অ্যান্ডারসনের। তখন তাঁর বয়স ২০ বছর। ২০ বছর বয়সে টেস্ট অভিষেক হচ্ছে বশিরের। তাঁর জন্ম ২০০৩ সালের ১৩ অক্টোবর, সারেতে। আর রেহানের জন্ম ২০০৪ সালের ১৩ আগস্ট। ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে অভিষিক্ত এই লেগি ইতিমধ্যে দুটি ম্যাচও খেলে ফেলেছেন।
অ্যান্ডারসনের পেস বোলিংয়ের অন্যতম সঙ্গী স্টুয়ার্ট ব্রড টেস্টকে বিদায় বলেছেন গত বছর। তবে জিমি হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে ১ হাজার উইকেটের মাইলফলক না ছোঁয়ার আগে থামবেন না। গত ৯ বছর ধরে শুধু টেস্টই খেলছেন তিনি। আর ৩৩ উইকেট হলেই তৃতীয় বোলার ও প্রথম পেসার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে হাজার উইকেটের ছুঁবেন তিনি। তার জন্য হয়তো খুব বেশি অপেক্ষা করতে হবে না অ্যান্ডারসনের।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে