
২০২৬ বিপিএলের নিলামে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় নাঈম শেখকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। নিলামে নাঈম যখন সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে বিক্রি হয়েছেন, তিনি তখন সিলেটে ব্যস্ত জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ নিয়ে। গত বিপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহক (৫১১) নাঈম রাতে সিলেট থেকে ফোনে আজকের পত্রিকাকে জানালেন নিলামে সর্বোচ্চ দামে দল পাওয়ার প্রতিক্রিয়া।
প্রশ্ন: কেমন লাগছে বিপিএল নিলামে সর্বোচ্চ দামের খেলোয়াড় হয়ে?
নাঈম শেখ: আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
প্রশ্ন: নিলামের সর্বোচ্চ শ্রেণিতেই ছিলেন। ফ্র্যাঞ্চাইজিদের টানাটানিতে নিলামে দাম বাড়ে। কিন্তু এ রকম দামে উঠবে, ভেবেছিলেন?
নাঈম: সত্যি বলতে এভাবে চিন্তা করিনি। ভালো লাগছে। চিন্তা করেছি, আমাকে যে নিলাম থেকে নেবে, তার টিমে আমি খেলব, এটাই আমার ভাবনা ছিল। ও রকম কোনো প্রত্যাশা ছিল না যে কোন দলে যাব, না যাব। যে আমাকে বিড করেছে, তাকে ধন্যবাদ যে আমাকে এভাবে ভরসা করেছে, আমাকে বিলিভ করেছে।
প্রশ্ন: সতীর্থদের কাছ থেকে কী বার্তা পেয়েছেন?
নাঈম: ওরাও অনেক মজা পেয়েছে, ওরা এনজয় করছে। বিডিংটা এনজয় করছে। আমরা যখন ম্যাচ (সিলেটে ময়মনসিংহের হয়ে জাতীয় লিগের ম্যাচ) শেষ করে গাড়িতে আসছিলাম, তখন ওরা সবাই দেখছিল, এনজয় করছিল। চিল্লাপাল্লা করছিল।
প্রশ্ন: কোটি টাকার খেলোয়াড়, প্রত্যাশার চাপও নিশ্চয়ই অনুভব করছেন? গত বিপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন। এবারও সেটা ধরে রাখার চ্যালেঞ্জ নিশ্চয়ই?
নাঈম: অবশ্যই। এটাই হচ্ছে আমার লক্ষ্য। যখনই যে জায়গায় যে অবস্থায় খেলি, আমার লক্ষ্য থাকে দলের হয়ে সেরাটা দেওয়া। রানের দিক থেকে লক্ষ্য থাকে যে আমি সেরা দশ কিংবা পাঁচে থাকব, সব সময় ডোমিনেট করব।
প্রশ্ন: নিলাম শেষ, আপনার দলটা কেমন ভারসাম্যপূর্ণ হয়েছে? চ্যাম্পিয়ন হওয়ার মতোই কি দল পেয়েছেন?
নাঈম: এখনো সেভাবে টিম দেখি নাই। যেহেতু আমার ম্যাচ ছিল, ম্যাচ শেষ করে রুমে আসা পর্যন্তই যা জানি। তবে চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা সবারই থাকে। একজন খেলোয়াড় হিসেবে লক্ষ্য ওটাই থাকবে।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩১ মিনিট আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে