
অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন আলজারি জোসেফ। পেয়েছিলেন দুই ম্যাচের নিষেধাজ্ঞাও। অবশেষে তিনি পেলেন সুখবর। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ অংশে ফিরছেন তিনি।
সিরিজের শেষ তিন-টোয়েন্টির জন্য দলে তাই পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। যে আলজারি জোসেফের ওপর নিষেধাজ্ঞা ছিল, তাঁকে নেওয়া হয়েছে শেষ তিন ম্যাচের দলে। জোসেফ সুখবর পেলেও আন্দ্রে রাসেল পেলেন দুঃসংবাদ। বাঁ পায়ের গোড়ালি মচকে যাওয়ায় টি-টোয়েন্টি সিরিজের শেষ তিন ম্যাচের দল থেকে বাদ পড়েছেন রাসেল। ইংল্যান্ডের বিপক্ষে বার্বাডোজে ৯ নভেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টিটাই শুধু খেলেছেন তিনি।
রাসেলের বদলি হিসেবে শামার স্প্রিঙ্গারকে শেষ তিন টি-টোয়েন্টির জন্য নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি খেলেছেন কেবল দুই ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে দুই টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ৭ রান ও পেয়েছেন ২ উইকেট। অন্যদিকে আলজারি জোসেফ ফেরায় বাদ পড়েছেন শামার জোসেফ।
বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে হয়েছে ৭ নভেম্বর। সেই ম্যাচে দফায় দফায় মাঠ ছেড়ে চলে যান জোসেফ। প্রথমবার করেছেন ইংল্যান্ডের ইনিংসের চতুর্থ ওভারের শেষে। অধিনায়ক হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে অসন্তোষ প্রকাশ করছিলেন জোসেফ। তারপর ওভারের চতুর্থ বলে ইংল্যান্ডের জর্ডান কক্সের উইকেট নিয়ে কোনো রকম উদযাপন না করে বোলিং প্রান্তে চলে যান।
সেদিন ইনিংসের চতুর্থ ওভার শেষ হওয়ার পর হোপের সঙ্গে কথা না বলে মাঠ ছেড়েই চলে গিয়েছিলেন তিনি। ডাগআউটে থাকা ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি বুঝিয়েও কোনো লাভ হয়নি। পঞ্চম ওভার ওয়েস্ট ইন্ডিজকে ফিল্ডিং করতে হয় ১০ জন নিয়েই। কারণ জোসেফ মাঠে এসেছিলেন ষষ্ঠ ওভারে।
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে আগামীকাল রাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ১৬ ও ১৭ নভেম্বর। শেষ দুই ম্যাচেরও ভেন্যু ড্যারেন স্যামি স্টেডিয়ামে। প্রথম দুই টি-টোয়েন্টি জিতে ২-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শেষ তিন টি-টোয়েন্টির দল
রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ, রস্টন চেজ, শিমরন হেটমায়ার, ম্যাথু ফোর্ড, টেরেন্স হাইন্ডস, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, শারফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঞ্জার, এভিন লুইস, শাই হোপ

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
২৩ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে