গ্যালারিতে বসেই খেলা দেখছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তাঁকে সাক্ষী রেখেই, তাঁর ৪৯ ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি (৫০)। সেঞ্চুরির পর শচীনের উদ্দেশে করলেন ‘কুর্নিশ’। গ্যালারি থেকে কোহলির জন্য চুমু আঁকলেন স্ত্রী আনুশকা শর্মা। টিভি স্ক্রিনে সেটি দেখে কোহলিও পাঠালেন উড়ন্ত চুমু। শচীনের পাশে বসে ডেভিড বেকহাম দিচ্ছিলেন হাততালি।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে অসংখ্য রেকর্ড ভাঙা-গড়া তো হলোই, পাশাপাশি ম্যাচকে আরও রোমাঞ্চকর করে তুলেছে গ্যালারিতে বসা এসব দৃশ্যও। ব্যাটিং পেয়ে শুরু থেকে ছক্কা-চারের বৃষ্টি ঝরিয়ে গ্যালারিতে নীলের অরণ্যের ঢেউ তোলেন রোহিত শর্মা-শ্রেয়াস আইয়াররা। কোহলির পর আইয়ার করেছেন সেঞ্চুরি।
তাতে বিশ্বকাপের নকআউট ম্যাচে রান তোলার রেকর্ডও গড়ল ভারত। আজ ভারত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলেছে ৩৯৭ রান। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নকআউট ম্যাচে ৩৯৩ রান করেছিল নিউজিল্যান্ড। আজ তাদের বিপক্ষেই ভারত করল নতুন রেকর্ড।
টস জিতে যেন ম্যাচের শুরুতে এগিয়ে গেল ভারত। শুবমান গিলকে নিয়ে এবারও ম্যাচের শুরুতে তাণ্ডব চালালেন ভারতীয় অধিনায়ক রোহিত। ৮.২ ওভারেই ভারতের স্কোরে দুই ওপেনার জমা করেন ৭১ রান। নবম ওভারে রোহিতকে ফিরিয়ে ব্রেক থ্রু দেন টিম সাউদি। ২৯ বলে ৪৭ রান এল তাঁর ব্যাট থেকে। ইনিংসে ছিল চারটি করে চার ও ছক্কা। বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও গড়লেন রোহিত। ক্রিস গেইলের ৪৯ ছক্কা ছাড়িয়ে রোহিতের এখন ৫১ ছক্কা।
দ্বিতীয় উইকেটে গিলকে নিয়ে ৯৩ রানের দারুণ জুটি গড়েন কোহলি। ২০তম ওভারের দুই বল বাকি থাকতেই দেড় শ রান স্কোরবোর্ডে জমা করে ভারত। তবে ২৩তম ওভারে রান নিতে গিয়ে পায়ে চোটে পেয়ে অবসরে যান গিল। যদিও আবারও ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। ৬৬ বলে ৮০ রানে ঝোড়ো ইনিংস খেলেছেন গিল। ভারতীয় এই ব্যাটার মেরেছেন ৮টি চার ও ৩টি ছক্কা।
তৃতীয় উইকেটে ১২৮ বলে ১৬৩ রানের অসাধারণ আরেকটি জুটি গড়েন কোহলি ও আইয়ার। এর সৌজন্যে ২৮.১ ওভারেই ২০০ রান তোলে ভারত। স্কোরটা শুরু থেকেই ইঙ্গিত দিচ্ছিল ৪০০ রান করার। ততক্ষণে ফিফটি তোলে নেন কোহলি। ৪২তম ওভারের চতুর্থ বলে লকি ফার্গুসনকে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ঠেলে ২ রান নিয়ে পূর্ণ করেন ৫০তম ওয়ানডে সেঞ্চুরি। তাতে শচীনের রেকর্ড ভেঙে ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড নিজের নামে করে নেন কিং কোহলি।
৪৪তম ওভারে কোহলিকে ফেরান সাউদি। ১১৩ বলে ১১৭ রানে করেছেন কোহলি। ৯টি চার ও ২টি ছক্কা ছিল তাঁর ইনিংসে। শুরু থেকেই কিউই বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন ভারতীয় ব্যাটাররা। কোহলির পর সেঞ্চুরি তুলে নিয়েছেন আইয়ারও। ৭০ বলে ১০৫ রান আসে তাঁর ব্যাট থেকে। মেরেছেন ৮টি ছক্কা ও ৪টি চারের বাউন্ডারি। ২০ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন লোকেশ রাহুল। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সাউদি নিয়েছেন ৩টি উইকেট, বিপরীতে রান গুনেছেন ১০০।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১২ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে