
ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেছে। কিন্তু যে সিরিজে ভরাডুবির কারণে ভারত ২০২৩-২৫ চক্রের ফাইনাল ভারত খেলতে পারল না, সেটা নিয়ে আলোচনা কি এত সহজে থামে? বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে জানা গেল এবার চমকপ্রদ এক তথ্য।
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের ড্রেসিংরুমের গোপন তথ্য ফাঁস হওয়ায় প্রধান কোচ গৌতম গম্ভীর চটেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে আজ জানা গেছে। নিউজ২৪-এর এক ভিডিও প্রতিবেদনে বলা হয়েছে, সরফরাজ খানের বিরুদ্ধে ড্রেসিংরুমের খবর ফাঁসের অভিযোগ তুলেছেন গম্ভীর। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট হারের পর সরফরাজ সংবাদমাধ্যমের কাছে ড্রেসিংরুমের তথ্য পাচার করেছিলেন বলে গম্ভীর বিসিসিআই সদস্যদের জানিয়েছেন। বিসিসিআইও সরফরাজের প্রতি অসন্তুষ্ট। এমনকি গম্ভীর যত দিন ভারতের কোচ থাকবেন, তত দিন সরফরাজের খেলার সম্ভাবনা কম বলে শোনা যাচ্ছে।যদিও গম্ভীর বা সরফরাজের থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের পর মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান কার্যালয়ে হয়েছিল পর্যালোচনা সভা। সেখানে ভারতের অধিনায়ক রোহিত শর্মা, গম্ভীর, প্রধান নির্বাচক অজিত আগারকার ছিলেন। সরফরাজের বিরুদ্ধে গম্ভীরের অভিযোগ সেই সভায় হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের দলে সরফরাজের নাম ছিল। তবে সিরিজে পাঁচ টেস্টের কোনোটিতেই খেলার সুযোগ হয়নি ২৭ বছর বয়সী ভারতীয় এই ব্যাটারের।
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভরাডুবির পর গম্ভীরকে নিয়ে চলছে তুমুল সমালোচনা। সুনীল গাভাস্কার, মনোজ তিওয়ারির মতো সাবেকরা ধুয়ে দিয়েছেন গম্ভীরকে। ভারতের প্রধান কোচকে ‘ভণ্ড’ বলেছিলেন তিওয়ারি। এমনকি গম্ভীরের ম্যানেজার গৌরব অরোরার ওপর বিসিসিআই কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে শোনা গেছে।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে