
ডাবলিনে ইতিহাস গড়েছে আইরিশরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে তারা ১২৪ রানে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ওয়ানডে ক্রিকেটে আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে ১০০ কিংবা তার চেয়ে বেশি রানে এটিই প্রথম জয় আয়ারল্যান্ডের। এর আগে আইসিসির পূর্ণ সদস্যদেশের বিপক্ষে তাদের বড় জয়টি ছিল বাংলাদেশের বিপক্ষে। ২০০৭ সালের বিশ্বকাপে বাংলাদেশকে তারা হারিয়েছিল ৭৪ রানে।
গতকাল আইরিশদের গৌরবময় জয়ের নায়ক অ্যান্ডি বিলবার্নি। তাঁর সেঞ্চুরির সুবাদেই প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩০৩ রান তোলে আইরিশরা। বিলবার্নির ১১২ রান ছাড়াও দলীয় এই স্কোরে অবদান অধিনায়ক পল স্টার্লিং (৫৪) ও হ্যারি টেক্টরের (৫৬)।
লক্ষ্য তাড়া করতে হবে আইরিশদের বোলিং তোপের মুখে পড়ে ক্যারিবিয়ান ব্যাটাররা। ৭১ রানেই খুইয়ে ফেলে ৬ উইকেট। এরপর দর্শকদের মনে শঙ্কা জাগে, ১০০ পেরোতে পারবে কি ওয়েস্ট ইন্ডিজ! সাত নম্বরে উইকেটে আসা রোস্টন চেজের ৭৬ বলে ৫৫ রান এবং আটে নামা ম্যাথু ফোর্দের ৪৮ বলে ৩৮ রানের সুবাদে ওয়েস্ট ইন্ডিজ ৩৪.১ ওভারে অলআউট হওয়ার আগে তোলে ১৭৯ রান।
বল হাতে সবচেয়ে সফল ব্যারি ম্যাককার্থি; ৩২ রানে নিয়েছেন ৪ উইকেট। ৩টি উইকেট নিয়েছেন জর্জ ডকরেল।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৫ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৫ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে