Ajker Patrika

পিএসএলে মোস্তাফিজ-রিশাদদের খেলা কখন ও কোথায়

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১৩: ১২
পিএসএলে মোস্তাফিজ-রিশাদদের খেলা কখন ও কোথায়
রিশাদ হোসেন খেলবেন রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে। মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমনকে নিয়েছে লাহোর কালান্দার্স। ছবি: সংগৃহীত

একসঙ্গে ছয় বাংলাদেশি খেলছেন এবারের পিএসএলে। ছয় ক্রিকেটারকে নিয়েছে তিন ভিন্ন দল। পেশোয়ার জালমিতে আছেন নাহিদ রানা, শরীফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম। মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনকে নিয়েছে লাহোর কালান্দার্স। আর রিশাদ হোসেন খেলবেন নবাগত রাওয়ালপিন্ডিজের হয়ে। যাঁদের মধ্যে আজই বাংলাদেশি ক্রিকেটারদের মাঠে দেখা যেতে পারে।

১১তম পিএসএলের উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে লাহোর কালান্দার্স-হায়দরাবাদ কিংসমেন। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এই ম্যাচ। ছয় বাংলাদেশি তিন ভিন্ন দলে খেলায় তাঁদের মুখোমুখি হওয়ারও সম্ভাবনা রয়েছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারদের কার কবে ম্যাচ।

লাহোর কালান্দার্সের ম্যাচ (মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন)
তারিখপ্রতিপক্ষশুরুর সময় (বাংলাদেশ সময়)
২৬ মার্চহায়দরাবাদ কিংসমেনরাত ৮টা
২৯ মার্চকরাচি কিংসরাত ৮টা
৩ এপ্রিলমুলতান সুলতানসরাত ৮টা
৯ এপ্রিলইসলামাবাদ ইউনাইটেডবেলা সাড়ে ৩টা
১১ এপ্রিলপেশোয়ার জালমিবেলা সাড়ে ৩টা
১৭ এপ্রিলকোয়েটা গ্ল্যাডিয়েটর্সরাত ৮টা
১৮ এপ্রিলরাওয়ালপিন্ডি পিন্ডিজরাত ৮টা
২১ এপ্রিলকোয়েটা গ্ল্যাডিয়েটর্সবেলা সাড়ে ৩টা
২৩ এপ্রিলকরাচি কিংসরাত ৮টা
২৫ এপ্রিলহায়দরাবাদ কিংসমেনরাত ৮টা
পেশোয়ার জালমির ম্যাচ (নাহিদ রানা, শরীফুল ইসলাম, তানজিদ হাসান তামিম)
তারিখপ্রতিপক্ষশুরুর সময় (বাংলাদেশ সময়)
২৮ মার্চরাওয়ালপিন্ডি পিন্ডিজবেলা সাড়ে তিনটা
৩১ মার্চইসলামাবাদ ইউনাইটেডরাত ৮টা
৮ এপ্রিলহায়দরাবাদ কিংসমেনরাত ৮টা
৯ এপ্রিলকরাচি কিংসরাত ৮টা
১১ এপ্রিললাহোর কালান্দার্সবেলা সাড়ে ৩টা
১৩ এপ্রিলমুলতান সুলতানসরাত ৮টা
১৫ এপ্রিলকোয়েটা গ্ল্যাডিয়েটর্সরাত ৮টা
২২ এপ্রিলমুলতান সুলতানসরাত ৮টা
২৪ এপ্রিলইসলামাবাদ ইউনাইটেডরাত ৮টা
২৬ এপ্রিলরাওয়ালপিন্ডি পিন্ডিজবেলা সাড়ে ৩টা
রাওয়ালপিন্ডি পিন্ডিজের ম্যাচ (রিশাদ হোসেন)
তারিখপ্রতিপক্ষশুরুর সময় (বাংলাদেশ সময়)
২৮ মার্চপেশোয়ার জালমিবেলা সাড়ে ৩টা
২ এপ্রিলকরাচি কিংসরাত ৮টা
৪ এপ্রিলইসলামাবাদ ইউনাইটেডরাত ৮টা
৬ এপ্রিলমুলতান সুলতানসরাত ৮টা
১০ এপ্রিলকোয়েটা গ্ল্যাডিয়েটর্সরাত ৮টা
১৬ এপ্রিলহায়দরাবাদ কিংসমেনবেলা সাড়ে ৩টা
১৮ এপ্রিললাহোর কালান্দার্সরাত ৮টা
২১ এপ্রিলমুলতান সুলতানসরাত ৮টা
২৩ এপ্রিলইসলামাবাদ ইউনাইটেডবেলা সাড়ে ৩টা
২৬ এপ্রিলপেশোয়ার জালমিবেলা সাড়ে ৩টা

লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি, হায়দরাবাদ কিংসমেন, রাওয়ালপিন্ডি পিন্ডিজ, মুলতান সুলতানস, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস—এই আট দল খেলবে এবারের পিএসএল। দলও যেমন বেড়েছে, ভেন্যুর সংখ্যাও বাড়ার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে খেলা দুই ভেন্যুতে নামিয়ে আনা হয়েছে। লাহোর ও করাচিতে হবে টুর্নামেন্টের সব ম্যাচ। ৩ মে লাহোরে হবে ফাইনাল।

ছয় ক্রিকেটারের মধ্যে শুধু রিশাদ ও মোস্তাফিজের আগে পিএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। পিএসএল অভিষেকে গত বছর ৭ ম্যাচে ৯.৩৩ ইকোনমিতে নিয়েছেন ১৩ উইকেট। তখন খেলেছেন লাহোর কালান্দার্সের হয়ে। আর মোস্তাফিজ এর আগে একবারই ২০১৮ পিএসএলে খেলেছিলেন। লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমিতে নিয়েছিলেন ৫ উইকেট। এবারও তিনি লাহোরের হয়েই খেলবেন। তাঁকে সরাসরি চুক্তিতে ৬ কোটি ৪৪ লাখ রুপিতে নিয়েছে দলটি। বাংলাদেশি মুদ্রায় তা ২ কোটি ৮৩ লাখ টাকা। আর রিশাদকে নিলাম থেকে ৩ কোটি রুপিতে (১ কোটি ৩২ লাখ টাকা) নিয়েছে রাওয়ালপিন্ডি পিন্ডিজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: বেঁচে ফিরলেন খোকসার খাইরুল, ছিনিয়ে নিয়েছে মোবাইল ফোন

সোনার দাম দীর্ঘমেয়াদি পতনে যাচ্ছে

‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ

বৈশ্বিক ‘রেপ একাডেমির’ পর্দা ফাঁস, স্ত্রীকে ধর্ষণ শেখান স্বামীরা

হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত