ওপেনার মাহমুদুল হাসান জয় চোটে পড়ায় পাকিস্তান সফরের টেস্ট দলে দরজা খুলে যায় সাদমান ইসলামের। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে সাদমান খেলেন ৯৩ রানে সংগ্রামী এক ইনিংস। দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে ফিফটির চৌহদ্দি পেরোতে না পারলেও দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানের লক্ষ্য তাড়ায় ওপেনার জাকিরের সঙ্গে ৫৮ রানের জুটি গড়ে ঐতিহাসিক সিরিজ জয়ে সাদমান রেখেছেন অবদান। আসন্ন ভারত সফরে যদি সুযোগ পান, পাকিস্তান সফরে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগাবেন সাদমান।
দুই টেস্টের সিরিজ খেলার জন্য এ মাসেই ভারত সফর করবে বাংলাদেশ দল। এই সিরিজ নিয়েই এখন ভাবনা সাদমানের, ‘ম্যাচ পরিস্থিতি, দলের চাহিদা এবং বলের মেরিট বুঝে আমি খেলার চেষ্টা করি। লম্বা সময় ব্যাট করেছি। লম্বা সময় ব্যাট করলে বড় ইনিংস আসবে। তাই এসব নিয়ে আক্ষেপ নেই। তবে সামনে সুযোগ এলে আবার চেষ্টা করব লম্বা ইনিংস খেলার।’
১৫ টেস্টে একবারই রানের তিন অঙ্ক ছুঁয়েছেন ২৯ বছর বয়সী সাদমান। সেটিও জিম্বাবুয়ের বিপক্ষে। এবার পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও পারেননি সাদমান। প্রথম টেস্টে ৩২৯ মিনিট উইকেটে থেকে ১৮৩ বল খেলেও রানের তিন অঙ্ক ছোঁয়া হয়নি ৭ রানের জন্য। তবে ৯৩ রানে আউট হয়েও আক্ষেপ নেই তাঁর, ‘এত এত রান করব ভেবে ব্যাটিং করি না। ব্যাটিং করি আমার নিয়ন্ত্রণ নিয়ে। লম্বা সময় ব্যাট করার চেষ্টা করেছি। এখন হয়নি। তবে সামনে হয়ে যেতে পারে।’ তবে তাঁর আপাতত চিন্তা টেস্ট নিজের জায়গাটা পাকাপোক্ত করা, ‘আমি চেষ্টা করছি যেন এখন থেকে নিয়মিত হতে পারি। দলে ব্যাটিং দিয়ে অবদান রাখতে পারি।’
আড়াই বছর পর টেস্ট দলে আসায় কোচ হাথুরুকে সেভাবে পাননি সাদমান। তাই কোচের পরিকল্পনার চেয়ে পাকিস্তান সফরে নিজের দায়িত্ব নিয়েই খেলার কথা বলছেন তিনি, ‘আমি তো আগে দলে ছিলাম না। তাঁর সঙ্গে খুব একটা আলাপ হয়নি। আমার ব্যাটিং নিয়েও আলাদা পরিকল্পনা করেননি। নিজের দায়িত্ব সামলেছি। চেষ্টা করেছি সর্বোচ্চ। এখানে চাপ নিইনি। চাপ চাপের জায়গায়। আমার খেলা আমার জায়গায়। খেলা আর চাপ—দুটো একসঙ্গে চললে ভালো কিছু আসবে না। তাই চাপমুক্ত থেকেই খেলার চেষ্টা করেছি।’
সবশেষ ভারত সফরে বাংলাদেশের ওপেনার হিসেবে খেলেছেন দুটি টেস্ট। সাফল্য পাননি সে সময়। তবে এবার ভারতের শক্তিশালী বোলিংয়ের বিপক্ষে লড়াইয়ে দৃঢ়সংকল্পের কথা বললেন, ‘ভারত শক্তিশালী দল—কোনো সন্দেহ নেই। তবে আমরা তাদের শক্তির সামনে আগেই নুইয়ে পড়ব না। আমরা লড়াই করব। আমরা ধৈর্যের সঙ্গে খেলতে চেষ্টা করব। দলের পরিকল্পনা ও ম্যাচ পরিস্থিতির দিকে খেয়াল রেখে ব্যাট করব।’
পাকিস্তান সফরের সাফল্য ভারত সিরিজে কাজে দেবে বলেও মনে করেন সাদমান, ‘আসলে পাকিস্তানে ভালো ক্রিকেট খেলেছি। আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমরা সফল হয়েছি। এই সিরিজ জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে, আমরা ভালো কিছু করতে চাইলে করতে পারি। ভারত সিরিজেও ভালো কিছু করতে পারব।’

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৬ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে