১৭ বছরের খরা কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা জিতল ভারত। এমন অর্জনের পর রোহিত শর্মা-বিরাট কোহলিদের জন্য বড় অঙ্কের বোনাস ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে আর্থিক পুরস্কারের বণ্টন পছন্দ না হওয়ায়, নিজের বাড়তি বোনাস ফিরিয়ে দিয়েছেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের কোচ রাহুল দ্রাবিড়।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে আড়ালের নায়ক ছিলেন কোচরা। চ্যাম্পিয়ন ভারতীয় দলকে ১২৫ কোটি রুপি আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় বিসিসিআই। বিশ্বকাপ দলের ১৫ ক্রিকেটার এবং প্রধান কোচ রাহুল পেয়েছেন ৫ কোটি রুপি। তবে রাহুলের তিন সহকারী কোচের বোনাসের পরিমাণ আড়াই কোটি রুপি, এই তারতম্য পছন্দ হয়নি তাঁর। সহকর্মীদের সঙ্গে নিজের বোনাসের সামঞ্জস্য রেখে বাড়তি বোনাস ফিরিয়ে দিয়েছেন তিনি। অর্থাৎ রাহুল আড়াই কোটি রেখে বাকিটা ফিরিয়ে দিয়েছেন, সাবেক হয়ে যাওয়া এই ভারতীয় কোচ।
বোনাসের অসম বণ্টন নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাহুল বলেছেন, বোলিং কোচ পরশ মামব্রে, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর এবং ফিল্ডিং কোচ টি দিলীপের অবদান কোনো অংশে কম নয়। তাঁদেরও সমান টাকা পাওয়া উচিত। তিনি সহকারীদের চেয়ে বেশি টাকা নিতে পারবেন না।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা অবশ্য রাহুলের এমন সিদ্ধান্তকে সম্মানের চোখেই দেখছেন, ‘দ্রাবিড় আড়াই কোটি টাকা ফিরিয়ে দিয়েছেন। তিনি চান এই টাকা চারজন কোচের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হোক। আমরা তাঁর আবেগ, ইচ্ছাকে মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
কোচিং স্টাফদের মধ্যে বোনাসের এমন অসম বণ্টন নিয়ে অবশ্য এবারই প্রথম প্রতিবাদ জানাননি রাহুল। ২০১৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের জন্য ৫০ লাখ রুপি বোনাস পেয়েছিলেন। দলের প্রত্যেক ক্রিকেটারকে ৩০ লাখ এবং কোচিং স্টাফদের ২০ লাখ রুপি দেওয়া হয়। পরে বিসিসিআইকে চ্যাম্পিয়ন দলের সকলের মধ্যে সমান ২৫ লাখ রুপি বণ্টনের অনুরোধ জানান এই কোচ।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৯ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে