১২৮ বলে ২০১ রান!
আফগানিস্তানের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলের ইনিংসকে অবিশ্বাস্য, অকল্পনীয়—এসব শব্দেও যেন সঠিকভাবে বোঝানো যায় না। আসলে তাঁর দানবীয় ইনিংসকে বোঝাতে গিয়ে শব্দেরই কমতি পড়ছে। বিশ্বকাপের দুর্দান্ত এক রূপকথার জন্ম দিয়েছেন তিনি।
যখন ব্যাট হাতে নামলেন, তখন অস্ট্রেলিয়ার ৪ উইকেট নেই ৪৯ রানে। এরপর দ্রুত আরও ৩ উইকেট হারাতে দেখলেন তিনি। ৯১ রানে ৭ উইকেট হারিয়ে যখন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা হারের শঙ্কায়, তখন ঢাল হয়ে দাঁড়ালেন ম্যাক্সওয়েল। ধ্বংসস্তূপ থেকে দলকে উদ্ধার করলেন তিনি। সেটিও আবার এক পায়ের ওপর ভর করে। মাংসপেশির টানে ডান পা নড়াতেই পারছিলেন না ম্যাক্সওয়েল। পায়ে টান পড়লেও মনোবলে চিড় ধরতে দেননি তিনি। যেন বোঝালেন—মানুষ চাইলে সবকিছু করতে পারে। তবে নিজে যা করলেন তা যেন মানুষেরও ওপরে গিয়ে। অষ্টম উইকেটে প্যাট কামিন্সকে নিয়ে রেকর্ড ২০২ রানের জুটি গড়ে ছারখার করলেন আফগানিস্তানদের। নিজে খেললেন ১২৮ বলে ২০১ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংস। ২১ চারের বিপরীতে মারলেন ১০ ছক্কা।
২২ গজে এমন অতিমানবীয় ইনিংস আগে কেউ দেখেনি বলে জানিয়েছেন সাবেক ক্রিকেটাররা। এমন ইনিংসের তাই প্রশংসা না করে পারছেন না সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকেরা। ভারতকে বহু কঠিন ম্যাচ জেতানো ইনিংস খেলা সাবেক ক্রিকেটার যুবরাজ সিং লিখেছেন, ‘সারা জীবনের ইনিংস! ম্যাক্সি তোমাকে অভিবাদন।’
ওপেনিংয়ে নেমে ওয়ানডে ক্রিকেটেরই চিত্র বদলে দেওয়া অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার অ্যাডাম গিলক্রিস্ট লিখেছেন, ‘অভিনন্দন ম্যাক্সি। স্পষ্টতই সর্বকালের সেরা ওয়ানডে ইনিংস। আমার মতে, সব সময়ের জন্য তুমি বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর খেলোয়াড়।’
ভারতের আরেক সাবেক ক্রিকেটার ইরফান পাঠান লিখেছেন, ‘সাদা বলের সর্বকালের সেরা ইনিংস।’ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও পাঠানের সুরেই প্রশংসা করছেন, ‘সর্বকালের সেরা ওয়ানডে ইনিংস, ম্যাক্সি।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে