
এক ম্যাচ হাতে রেখেই মেয়েদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা জিতল শেলটেক ক্রিকেট একাডেমি। আজ খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে ৪ উইকেটে জয়ে ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল।
সাত ম্যাচে মোহামেডান স্পোর্টিংয়ের পয়েন্ট ১২। শেষ ম্যাচে যদি তারা জেতে আর শেলটেক হেরে যায়, সে ক্ষেত্রে দুই দলেরই পয়েন্ট হবে সমান—১৪। তবে টুর্নামেন্টের নিয়মানুযায়ী দুই দলের পয়েন্ট সমান হলে শিরোপা নিষ্পত্তিতে বিবেচনায় আসবে মুখোমুখি লড়াইয়ের ফল।
ইউল্যাব মাঠে আজ টস জিতে ব্যাটিংয়ে নেমে শেলটেকের দুই স্পিনার ফাহিমা খাতুন (৩/১২) ও জান্নাতুল ফেরদৌস সুমনার (৩/৪৬) ঘূর্ণিতে মাত্র ১১৮ রানে অলআউট হয় খেলাঘর। জবাবে শারমিন সুলতানার ৪১ রানের ইনিংসের ওপর ভর করে ২৪.১ ওভার ও ৬ উইকেট হাতে রেখেই জিতে যায় শেলটেক।
দিনের আরেক খেলায় বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে মোহামেডানের ২১৯ রানের জবাবে বিকেএসপি গুটিয়ে যায় ১৪৫ রানে। ৭৪ রানের জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মোহামেডান। দলের হয়ে শারমিন আক্তার সুপ্তা ৭৪ রানের ইনিংস খেললেও ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে ৩৪ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন সালমা খাতুন।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২০ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে