আগামী চার বছরে আইসিসির আয়ের প্রায় ৪০ ভাগ পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ২০২৪-২৭ চক্রের প্রস্তাবিত মডেলে ভারত যা পাবে, তার ধারেকাছে নেই অন্য বোর্ডগুলো। এই নিয়ে ইতিমধ্যে অনেক পূর্ণ সদস্য বোর্ড অসন্তোষ প্রকাশ করলেও ভারতকে সমর্থন দিচ্ছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ভারতকে সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছেন ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড। দ্য ফাইনাল ওয়ার্ড পডকাস্টকে তিনি বলেছেন, ‘বুঝতে পারছি এটি (আর্থিক বৈষম্য) হচ্ছে। কিন্তু এটিও বুঝি যে, ভারত কতটা গুরুত্বপূর্ণ। কারণ, তাদের ছাড়া আমরা এমন রাজস্ব আয় করতে পারতাম না।’
চাক্ষুষ বৈষম্য থাকার পর এটিকে ন্যায্য বলে দাবি করেছেন গোল্ড। নিজের দাবিকে যুক্তি দিয়ে ব্যাখ্যাও করেছেন তিনি। বলেছেন, ‘মূল্যটা কোথায় তৈরি হয় সেটা দেখলে বুঝতে পারবেন এটি ন্যায্যই হয়েছে। হয়তো এখানে-সেখানে কিছুটা পার্থক্য থাকবে। তবে ভারতের দাপুটে অবস্থানের কারণ হচ্ছে, তাদের লভ্যাংশ এনে দেওয়া ও খেলাকে এগিয়ে নেওয়ার সামর্থ্য। তাদের ১৪০ কোটি মানুষ, একটা খেলা, ১০টি (আইপিএল) ও একটি আন্তর্জাতিক দল আছে।’
নতুন প্রস্তাবিত এই মডেলে আইসিসির আয়ের ৮৮.৮১ ভাগ পাবে পূর্ণ সদস্যের দলগুলো বাকি ১১.১৯ ভাগ পাবে সহযোগী সদস্যরা। এর মধ্যে প্রায় অর্ধেকের মতোই পাচ্ছে ভারত। আইসিসির প্রস্তাবিত এই মডেলে সহযোগী সদস্যরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান। কয়েক দিন আগে এ নিয়ে কথাও বলেছেন ভানুয়াতু ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টিম কাটলার।
রয়র্টাসকে কাটলার বলেছেন, ‘নতুন মডেলে ক্রিকেটের বড় দেশগুলো বেশি রাজস্ব পাচ্ছে। প্রস্তাবিত পরিবর্তন ভারসাম্যহীনতাকে আরও বাড়িয়ে তুলবে। ক্রিকেটের ভবিষ্যৎ আরও ঝুঁকির মধ্যে পড়বে। দুঃখজনক বাস্তবতা হলো, যদি ক্রিকেট খেলার বৈশ্বিক তহবিলের বরাদ্দ সমানভাবে না হয়, তাহলে খেলাটি আর এগোবে না।’

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩০ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে