পেসার তৈরির দেশ হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে পাকিস্তানের। বিশ্ব ক্রিকেটে আলো ছড়িয়েছেন এমন পেসারদের তালিকা করলে নিঃসন্দেহে পাকিস্তান দলের পেসাররা সামনের সারিতে থাকবেন। তবে অন্যদের মতো শুধু উজ্জ্বল পারফরম্যান্সই করেন না পাকিস্তানের পেসাররা, ব্যাটারদের বুকে কাঁপুনি ধরান।
এশিয়া কাপে যেমন ব্যাটারদের যম হয়ে দাঁড়িয়েছেন শাহিন শাহ আফ্রিদি–হারিস রউফ–নাসিম শাহরা। পাকিস্তানের দুর্দান্ত পেস অ্যাটাকের সামনে প্রতিপক্ষের ব্যাটাররা দাঁড়াতেই পারছেন না। উত্তরসূরিদের এমন পারফরম্যান্সে তাই যারপরনাই মুগ্ধ শোয়েব আখতার। এই পেস ত্রয়ী পুরোনো দিনের কথা মনে করিয়ে দিচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার।
পাকিস্তানের সাবেক দুই পেসার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস তাঁদের সময় যে আধিপত্য দেখিয়েছেন তার সঙ্গে তুলনা করেছেন শোয়েব। স্টার স্পোর্টসের অনলাইন আড্ডায় ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত পেসার বলেছেন, ‘এই পেস আক্রমণ আমাকে পুরোনো দিনের কথা মনে করিয়ে দিচ্ছে। দুই ডব্লিউর (ওয়াকার ও ওয়াসিম) যুগকে। তারা খুবই আত্মবিশ্বাসী এবং উইকেট নেওয়ার মানসিকতা আছে তাদের।’
একসঙ্গে ৯০০ টির বেশি উইকেট নিয়েছেন ওয়াসিম–ওয়াকার। গতি, সুইং দিয়ে দুজনে মিলে যখন রাজত্ব করছিলেন ২২ গজে তখন ঠিক তার কিছুদিন পরে তাঁদের সঙ্গে তাল মিলিয়েছেন শোয়েবও। পরে গতিকে নিয়ে যান অন্য মাত্রায়। বিশ্বের সর্বোচ্চ গতির বলটিও তাঁর হাত থেকেই বেরিয়েছে।
গত কয়েক বছর ধরে তাঁদের মতোই এখন রাজত্ব করেছেন শাহিন–হারিস–নাসিমরা। ইতিমধ্যে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে পেস ত্রয়ী ২৩ উইকেট নিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেট নেওয়ার আগে ভারতের বিপক্ষে রেকর্ড গড়েন তাঁরা। এশিয়া কাপে কোনো দলের পেসাররা প্রথমবারের মতো ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়ে।
পাকিস্তানের পেস ত্রয়ীর প্রশংসাও করেছেন শোয়েব। সব মিলিয়ে ক্যারিয়ারে ৪৪৪ উইকেটের মালিক বলেছেন, ‘এই তরুণেরা খুবই মেধাবী। পাকিস্তান আবারও এমন পেস বোলার তুলে আনায় আমি খুশি।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৬ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে