
কিউইদের বিপক্ষে সিরিজটা ‘এ’ দলের হলেও রীতিমতো ‘জাতীয় দলই যেন দিয়েছেন বিসিবির নির্বাচকেরা! বাংলাদেশ ‘এ’ দলে মোস্তাফিজুর রহমান, এনামুল হক বিজয়, নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, রেজাউর রহমান রাজা, সাইফ হাসান, ইয়াসির আলীকে নিয়ে গড়া এই দলকে দেখে মনে হবে জাতীয় দলের মোড়কেই যেন ‘এ’ দল ঘোষণা করা হয়েছে।
সূত্র জানায়, এ মাসে ৭টি টি-টোয়েন্টি ও সামনের ব্যস্ত সূচি সামনে রেখে জাতীয় দলে একাধিক বিকল্প খেলোয়াড় প্রস্তুত রাখতেই তারকাখচিত ‘এ’ দল দিয়েছেন নির্বাচকেরা। সিরিজের শেষ অংশে অবশ্য দলে আরও পরিবর্তন আসতে পারে। নিউজিল্যান্ড ‘এ’ দলও অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ সফরে এসেছে। ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত দুই ক্রিকেটার মোহাম্মদ আব্বাস ও আদি অশোক। লাহোরে জন্ম নেওয়া আব্বাসের মাত্র দুই মাস আগে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। শুধু আব্বাসই নন, সফরকারী দলের আরও সাত ক্রিকেটারের আছে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা।
সিলেটে আগামীকাল হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। একই ভেন্যুতে পরের দুটি ওয়ানডে ৭ ও ১০ মে। এরপর ১৪-১৭ মে সিলেটে প্রথম চার দিনের ম্যাচ খেলবে দুই দল। চার দিনের দ্বিতীয় ম্যাচটি হবে চট্টগ্রামে ২১ থেকে ২৪ মে।

আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২৮ মিনিট আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৩ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৪ ঘণ্টা আগে