দুই বছরেরও বেশি সময় পর গত এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সেঞ্চুরির খরা কাটিয়েছেন বিরাট কোহলি। ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজ দিয়ে টেস্ট সেঞ্চুরির অপেক্ষাও ঘুচেছে তাঁর। ভারতের সাবেক অধিনায়কের সামনে এখন শচীন টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙার হাতছানি।
বিরাট কি পারবেন সেঞ্চুরিতে শচীনের চেয়েও বিরাট হতে? করোনা মহামারির আগে যখন তিনি ব্যাটে রানের বন্যা বইয়ে দিচ্ছিলেন তিনি, সবাই ভেবে নিয়েছিল হাতছাড়া হতে যাচ্ছে শচীনের অবিশ্বাস্য রেকর্ডটি। কিন্তু এরপর হঠাৎ ট্রেনের মতো লাইনচ্যুত হয়ে পড়েন কোহলি। তার জন্য কম সমালোচনাও সইতে হয়নি ৩৪ বছর বয়সী ব্যাটারকে।
এমনকি ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি। তবে গত এশিয়া কাপে রানে ফেরার পর আফগানদের বিপক্ষে সেঞ্চুরির খরাও কাটান তিনি। এরপর আবার জোরেশোরে শুরু হয়েছে শচীনের রেকর্ড ভাঙার আলোচনা। হবেই না বা কেন! ইতিমধ্যে তিন সংস্করণেই যে সেঞ্চুরিতে ফিরেছেন কোহলি।
আন্তর্জাতিক ক্রিকেটে আর ২৫ সেঞ্চুরি পেলেই শত সেঞ্চুরির মালিক সাবেক সতীর্থ শচীনকে ছুঁয়ে ফেলবেন কোহলি। ইতিমধ্যে ওয়ানডে সেঞ্চুরিতে ‘লিটল মাস্টারের’ রেকর্ড দখলে নেওয়ার সামনে তিনি। একদিনের ক্রিকেটে ৪৬ সেঞ্চুরি করে ফেলেছেন কোহলি। ৪৯ সেঞ্চুরি আছে শচীনের। ভারতীয় ‘ক্রিকেট ঈশ্বরের’ সঙ্গে কোহলির বড় পার্থক্য টেস্টে। ২০০ ম্যাচে শচীনের সেঞ্চুরির সংখ্যা ৫১। আর ১০৮ ম্যাচে কোহলির ২৮।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতের মাটিতে। কোহলির বড় সুযোগ আছে নিজ দেশের সমর্থকদের সামনে ৫০ ওভারের ক্রিকেটে শচীনের সিংহাসন দখল করার। তবে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী শচীনের রেকর্ড ভাঙার বিষয়টিকে এত সহজ মনে করেন না। এমনকি কোহলি যদি আরও ৫-৬ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেন তবুও শত সেঞ্চুরিতে শচীনকে ছাড়িয়ে যাওয়া সহজ হবে না মনে করেন তিনি।
স্পোর্টইয়ারিকে শাস্ত্রী বলেছেন, ‘কয়জন খেলোয়াড় ১০০ সেঞ্চুরি করেছেন? কেবল একজন। সুতরাং আপনি যদি বলেন সে (কোহলি) এই মাইলফলক ছাড়িয়ে যাবে, তবে এটা বিশাল কিছু হবে। তার এখনো ক্রিকেটে দেওয়ার মতো অনেক কিছু আছে। সে খুবই ফিট।’

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৭ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে