
চেন্নাই সুপার কিংসের হয়ে হতাশাজনক এক মৌসুম শেষে গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসর নেন রবিচন্দ্রন অশ্বিন। সে সময় অবসরের কারণ সম্পর্কে কিছু বলেননি এই ভারতীয় ক্রিকেটার। এবার অশ্বিন জানালেন—মানসিক ক্লান্তি থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
এবারের আইপিএলে চেন্নাইয়ের শুরুটা হয়েছে খুবই বাজে। টানা তিন ম্যাচ হেরে বেশ চাপে পড়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। সবশেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরেছে তারা। চেন্নাইয়ের বাজে শুরুর মাঝেই নিজের আইপিএল ছাড়ার অভিজ্ঞতা জানালেন অশ্বিন। ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘আমি চাইলে আরও এক মৌসুম খেলতে পারতাম। কিন্তু মানসিকভাবে সেই অবস্থায় ছিলাম না। গত মৌসুমটা আমার জন্য খুবই হতাশাজনক ছিল, ব্যক্তিগতভাবেও কঠিন সময় গেছে।’
খেলা চালিয়ে যাওয়ার মতো অবস্থা থাকলেও মানসিক শক্তি পাচ্ছিলেন না অশ্বিন, ‘ওই বিষয়ে যেতে চাই না। এটা মানসিকভাবে খুবই অস্থির করে দেয়। আমি নিজেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে দলের জন্য কোনো জটিলতা তৈরি না হয়। এতে ফ্র্যাঞ্চাইজিটিও আর্থিকভাবে কিছুটা স্বস্তি পাবে।’
এবারের আইপিএলে চেন্নাইয়ের পারফরম্যান্সে বেশ হতাশ অশ্বিন, ‘বেঙ্গালুরু শক্তিশালী দল, সেটা আমি জানতাম। কিন্তু চেন্নাইয়ের উন্নতির ওপর আমার ভরসা ছিল। যেভাবে বেঙ্গালুরু খেলেছে, তারা সবাইকে সতর্ক করে দিয়েছে।’
এবারের মৌসুমে অভিজ্ঞদের বদলে তরুণ ক্রিকেটারদের ওপর বেশি ভরসা করছে চেন্নাই। ফ্র্যাঞ্চাইজিটির এই কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন অশ্বিন। তিনি বলেন, ‘তরুণদের শুধু সুযোগ দিলেই হবে না, তাদের সঠিক পরিবেশ, অনুশীলন এবং ম্যাচের তীব্রতা বোঝাতে হবে। তা না হলে তারা নিজেদের প্রমাণ করতে পারবে না।’ চেন্নাইয়ের বোলারদের নিয়ে অশ্বিন বলেন, ‘প্রত্যেক বোলারকে তার শক্তি অনুযায়ী ব্যবহার করতে হবে। ওভারটন ইয়র্কারে ততটা দক্ষ নয়, কিন্তু তাকে সেটাই করানো হচ্ছে। ফলে ব্যাটসম্যানরা সহজেই সুবিধা নিচ্ছে।’

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৮ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে