ভারত সফর থেকে ঢাকায় ফিরে চন্ডিকা হাথুরুসিংহে পেয়েছেন বরখাস্তের চিঠি। বিসিবির এই সিদ্ধান্ত কেউ পছন্দ করছেন, কেউ আবার অসন্তোষও প্রকাশ করছেন। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও সমব্যথী জানিয়েছেন হাথুরুর প্রতি।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা কোচ হিসেবে যেমন বিবেচনা করা হয় হাথুরুকে, ঠিক তেমন ব্যর্থতার তালিকায়ও আছেন তিনি। গত বছর ওয়ানডে বিশ্বকাপের আগে তামিম ইকবালের সঙ্গে স্পষ্ট হয়ে ওঠে হাথুরুর দ্বন্দ্ব। শেষ পর্যন্ত তামিম বাদ পড়েন বিশ্বকাপ থেকে। সাকিব আল হাসান-তামিমের সম্পর্কের অবনতি নিয়েও তেমন কোনো ভূমিকা পালন করতে দেখা যায়নি তাঁকে।
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে স্পিনার নাসুম আহমেদ হাথুরুর দ্বারা নিগৃহীত হয়েছেন বলেও সত্যতা পেয়েছে বিসিবি। প্রধান পাওনার চেয়ে বেশি ছুটি কাটিয়েছেন বলেও জানিয়েছে তারা। তাঁর অধীনের বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজের কিছু অর্জন থাকলেও দ্বিতীয় মেয়াদে ওয়ানডে বিশ্বকাপ, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছে দলের।
ফাহিম দেখছেন তাই হাথুরুর মিশ্র অর্জন। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে বলেন, ‘অনেক কিছুর সমন্বয়। তার অর্জন আছে, তার সময়ে দল খারাপও করেছে। বিভিন্ন সমস্যার কথা শুনেছি। একদিকে এটা দুঃখজনক, যেহেতু আমি নিজেও কোচ, আমি সমব্যথী রয়েছে এ কারণে। অর্জন যেমন আছে, ব্যর্থতাও আছে। আইসিসির টুর্নামেন্টে আমরা যেমন আশা করেছিলাম তেমনটা হয়নি। এটা আসলে মিশ্রণ।’
এদিকে বিদায়ী টেস্ট খেলতে দেশে ফিরছেন সাকিব আল হাসান। তাঁকে শ্রদ্ধাভরে বিদায় জানাতে বিশেষ আয়োজন করছে বিসিবি। ফাহিম বলেছেন, ‘একজন খেলোয়াড় যখন বিদায় নেওয়া মাঠে কিছু স্মারক দেওয়া হয়। খেলোয়াড়েরা তাঁকে সম্মান জানায়। বোর্ড তাকে সম্মান দেখাবে। কিছু রীতি তো থাকেই।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে