নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে দুর্দান্ত ফিফটিতে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন করেছেন ডেভিড ওয়ার্নার। পুরো আসর জুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন অজি ওপেনার।
আসর সেরা খেলোয়াড়ের পুরস্কার জিততে ওয়ার্নারকে লড়তে হয়েছে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সঙ্গে। দারুণ খেলে পাকিস্তানকে বিশ্বকাপের সেমিতে তুললেও শিরোপা জেতাতে পারেননি বাবর, যা পেরেছেন ওয়ার্নার। তাই তার হাতে আসরের পুরস্কার নিয়ে খুব বেশি আপত্তি এখনো দেখা যায়নি কেবল শোয়েব আখতার বাদে!
৬ ম্যাচে ৬০.৬০ গড়ে ৩০৩ রান করেছেন বাবর আজম। ৭ ম্যাচে ওয়ার্নারের রান ২৮৯, গড় ৪৮.১৬। ৭০.২৫ গড়ে ২৮১ রান করেছেন পাকিস্তানের আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান।
বাবর আজমই হবেন ম্যান অব দ্য টুর্নামেন্ট, এমন আশায় ছিলেন শোয়েব আখতার। কিন্তু ওয়ার্নারের হাতে এই পুরস্কার দেখে আইসিসির সমালোচনা করেছেন সাবেক গতিদানব, ‘ভেবেছিলাম বাবর আজম ম্যান অব দ্য টুর্নামেন্ট হবে। নিশ্চিতভাবে অন্যায় সিদ্ধান্ত।’

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২২ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে