
নাজমুল হোসেন পাপনের পদত্যাগের পর ২০২৪ সালের আগস্টে বিসিবি সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছেন। তাঁর অধীনে চার মাস এবং তার আগের ৮ মাস—সব মিলিয়ে বছরটা বাংলাদেশ দলের কেটেছে ভালো-মন্দে মিশ্র। ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পর সংস্কার ও খেলার উন্নতির জন্য বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছিলেন ফারুক। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে বিসিবি ও বাংলাদেশের গত ৪ মাসের খেলার অবস্থা ব্যাখ্যা করেছেন তিনি।
ফারুক বললেন, তাঁর অধীনে বাংলাদেশ দলের অর্জন মিশ্র, ‘এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অর্জন মিশ্র বলব। পাকিস্তানে সিরিজ জিতেছি। ভারতে হেরেছি। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ১-১ ড্র হয়েছে টেস্ট সিরিজ। ঢাকায় আবার দুটো হোম সিরিজ হেরেছি। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিতেছি। মোটামুটি মিশ্র।’
ফারুকের পরিকল্পনা ভালো উইকেটে খেলা দেওয়া। আইসিসির ইভেন্ট ও এশিয়ার বাইরে গেলেই ভালো উইকেটে খাবি খায় বাংলাদেশ। বিপিএলেও মিরপুরে প্রথম দুই দিন বেশ রান উঠেছে। উইকেটের সঙ্গে অভ্যস্ত হওয়ার দারুণ সুযোগ ক্রিকেটারদের। সামনেও কয়েক সিরিজে ভালো উইকেটে দেওয়ার ইঙ্গিত দিলেন ফারুক, ‘ওয়েস্ট ইন্ডিজে আমরা ভালো উইকেটে ওয়ানডে খেলেছিলাম। কিন্তু আমরা কিছুটা পিছিয়ে ছিলাম রান তোলায়। তাই আমার মনে হয়েছে আমাদের দুই-তিনটা সিরিজ ভালো উইকেটে খেলা দরকার। তাই আমরা ভালো উইকেটে খেলার চেষ্টা করছি।’
ভালো উইকেটের সুফল প্রসঙ্গে ফারুকের ব্যাখ্যা, ‘ভালো উইকেট একজন ভালো ব্যাটার পড়তে পারে। এই উইকেটে একজন ব্যাটার জানে কোথায় বল পড়লে কোন শট সে খেলবে। থামবে, না উঠবে, না নিচে নামবে। তখন কিন্তু সে ভয়ডরহীন শট খেলে। তবে সব সময় যে ব্যাটিং বান্ধব উইকেট বানাতে হবে ব্যাপারটা তা না। সেই অভ্যাসটা থাকতে হবে, ভয়ডরহীন ক্রিকেট খেলবেন।’
ভালো ফল পেতে হলে প্রক্রিয়ার মধ্যে যেতে হয়। এত অল্প সময়ে জাদুকরী কিছু করা যাবে না বললেন ফারুক, ‘ফলাফল চাইলে কিছু প্রক্রিয়ার মধ্যে যাওয়া দরকার। আমার ৪ মাস হয়েছে দায়িত্বের। আমরা যদি প্রক্রিয়াটা ঠিক করতে পারি তাহলে লজিক্যালি রেজাল্ট আসবে। এ জন্য একটু ধৈর্য ধরতে হবে। ৪ মাসে ম্যাজিক কিছু করা যাবে না।’
সংবাদমাধ্যমে গঠনমূলক সমালোচনা করার অনুরোধ করেছেন বিসিবি সভাপতি, ‘ক্রিকেটাররা যাই খেলুক। আমি বোর্ড থেকে বলেছি, এটা নিয়ে কথা বলা যাবে না কারওই। আবার কেউ ভালো খেললেও কথা বলা যাবে না বেশি। কেউ খুব ভালো ক্রিকেট খেললে ফেসবুক স্ট্যাটাস দিত। এগুলো এখন কমেছে। আমাদের সবার মধ্যে সমন্বয় দরকার। মিডিয়ায় সমালোচনা আসবেই। তবে গঠনমূলক সমালোচনা হলে আমাদের জন্য শুধরিয়ে কাজ করাটা সহজ হয়। সবাই ধৈর্য ধরবেন। ক্রুটি পেলে অবশ্যই সমালোচনা করবেন।’
অন্তর্বর্তীকালীন আর ৭ মাস বিসিবির দায়িত্বে থাকার কথা জানিয়েছেন ফারুক। এ সময়ে নিজের পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগ রাখতে চান তিনি, ‘আমার এ মেয়াদে সময় আছে ৭ মাস। আমার প্রত্যাশা যা আছে তাই করতে চাই। আমার বড় পরিকল্পনাগুলো আমি শুরু করতে চাই।’

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২৫ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে