সমালোচনাকে তুড়ি মেরে এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রানের ফোয়ারা ছুটিয়ে চলেছেন বাবর আজম। একের পর এক রেকর্ড গড়ছেন বাবর। রেকর্ড গড়ার পথে ছাড়িয়ে গেছেন ক্রিস গেইলকেও।
টি-টোয়েন্টি ক্রিকেটে ৮৯৬৫ রান নিয়ে গতকাল খেলতে নেমেছিলেন বাবর। এবারের পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলছেন বাবর। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে এলিমিনেটরে ৬৪ রানের ইনিংস খেলেন বাবর। গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাবর। ২৪৫ ইনিংসে ৯০০০ রান করেন পাকিস্তানি অধিনায়ক। ৯০০০ রান করতে গেইলের লেগেছিল ২৪৯ ইনিংস। ১৬ তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৯০০০ রানের মাইলফলক স্পর্শ করা বাবর করেছেন ৯০২৯ রান।
বাবরের রেকর্ড গড়ার দিনে গতকাল জয় পেয়েছে পেশোয়ার। ইউনাইটেডকে ১২ রানে হারিয়েছে পেশোয়ার।
টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রান করেছেন গেইল। ৪৬৩ ম্যাচে ১৪৫৬২ রান করেছেন ‘ইউনিভার্স বস’। দ্বিতীয় স্থানে আছেন শোয়েব মালিক। ৫১০ ম্যাচে ১২৫২৮ রান করেছেন মালিক।
টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহক:
ক্রিস গেইল: ১৪৫৬২ রান
শোয়েব মালিক: ১২৫২৮ রান
কাইরন পোলার্ড: ১২১৫৬ রান
অ্যারন ফিঞ্চ: ১১৩৯২ রান
বিরাট কোহলি: ১১৩২৬ রান

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৮ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে