
টানা চতুর্থবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে নাম লেখাল নামিবিয়া। আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্রথম সেমিফাইনালে আজ তানজানিয়াকে ৬৩ রানে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা হন জেজে স্মিট।
হারারেতে দ্বিতীয় সেমিফাইনালে কেনিয়ার বিপক্ষে লড়ছে জিম্বাবুয়ে। টস জিতে ব্যাটিংয়ে নামা কেনিয়াকে ১২২ রানে আটকে দিয়েছে তারা। জয়ী দল ফাইনালে ওঠার পাশাপাশি টিকিট কাটবে বিশ্বকাপেরও।
এর আগে একই ভেন্যুতে তানজানিয়ার আমন্ত্রণে আগে ব্যাটিংয়ে নামে নামিবিয়া। ৬ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। ফিফটি করেন অধিনায়ক গেরহার্ড ইরাসমুস ও স্মিট। ইরাসমুস অবশ্য ৪১ বলে ৬ চারে আউট হন ৫৫ রানে। আরও বিধ্বংসী হয়ে স্মিট অপরাজিত থাকেন ৪৩ বলে ১ চার ও ৪ ছক্কায় ৬১ রান করে।
তাড়া করতে নেমে ৮ উইকেটে ১১১ রানে থেমে যায় তানজানিয়ার লড়াই। স্মিটের সঙ্গে মিলে বেন শিকোঙ্গো আগেই ভেঙে দেন ব্যাটিংয়ের মেরুদণ্ড। ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন স্মিট। শিকাঙ্গোও পেয়েছেন ৩ উইকেট, বিলিয়েছেন ২১ রান।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়ার পর সব আসরেই খেলেছে নামিবিয়া।

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
৩৬ মিনিট আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে