
একাধিক দলের হয়ে খেলা ক্রিকেটারের সংখ্যা একেবারে কম নয়। এউইন মরগান, লুক রনচি, টিম ডেভিড, ডেভিড ভিজের মতো ক্রিকেটাররা সেই উদাহরণ সৃষ্টি করে। শিরোনাম দেখে তাই মনে হতে পারে দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস সেই ধারা বজায় রেখে এবার নামিবিয়া দলে খেলতে যাচ্ছেন।
নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা দুই দলেরই ফাফ ডু প্লেসির প্রোফাইলে দেখা যাচ্ছে ডান হাতি ক্রিকেটার ও লেগস্পিনার লেখা। একই ক্রিকেটার হলে স্বাভাবিকভাবে সব একই থাকার কথা। কিন্তু আসলে তা নয়। দুই ফাফ ডু প্লেসি ভিন্ন ক্রিকেটার। নামিবিয়ার ফাফ ডু প্লেসি তাদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক। ১৭ বছর বয়সী নামিবিয়ার ক্রিকেটারের পরিচয় মূলত লেগস্পিনার। ব্যাটিং করেন লোয়ার অর্ডারে।
নামিবিয়ার অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে ফাফ ডু প্লেসির নাম দেখে ভক্ত-সমর্থকেরা অবাক হয়েছেন। কেউ একজন লিখেছেন, ‘অনভিষিক্ত ধোনির মতো হয়ে যাচ্ছেন ফাফ।’ অন্য একজন লিখেছেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট খেলতে ফাফ কি একটু বেশিই তরুণ হয়ে গেলেন না?’
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট হবে জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। তবে স্বাগতিক হিসেবে জিম্বাবুয়ে সরাসরি খেলার সুযোগ পেয়েছে। নামিবিয়ার সেই সৌভাগ্য হয়নি। আফ্রিকা থেকে বাছাইপর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বের টিকিট পাবে একটি দল। এ মাসেই নাইজেরিয়ায় শুরু হচ্ছে আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ড। নামিবিয়া দ্বিতীয় রাউন্ডে খেলবে কেনিয়া, নাইজেরিয়া, সিয়েরা লিওন, তানজানিয়া ও উগান্ডার বিপক্ষে।
দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ খেলেছেন ২০২১ সালে। ১০ বছরের ক্যারিয়ারে বাংলাদেশের জার্সিতে ২৬২ ম্যাচে করেছেন ১১১৯৮ রান। অধিনায়ক হিসেবে প্রোটিয়াদের জার্সিতে ১১৫ ম্যাচ খেলেছেন। যার মধ্যে ৩৬ টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে প্রোটিয়া এই ক্রিকেটার মূলত ব্যাটার। ২০২৫ আইপিএলে তিনি দিল্লি ক্যাপিটালসের সহ অধিনায়ক। ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেবেন অক্ষর প্যাটেল।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে