
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিচ্ছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সংস্করণে ৩ ম্যাচের সিরিজ খেলছে তারা। বিশ্বকাপের জন্য তাই এই সিরিজ থেকেই সেরা একাদশের খোঁজ করছেন আফগান অধিনায়ক রশিদ খান।
রশিদের সেরা একাদশের ভাবনাটা কিছুটা হলেও দূর হয়েছে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই। গতকাল রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৮ রানের জয় তুলে নিয়েছে আফগানিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের গত পর্বের সেমিফাইনালিস্টরা। বিশ্বকাপের আগে এমন দলগত পারফরম্যান্স দেখে স্বাভাবিকভাবেই বেশ খুশি রশিদ।
আগে ব্যাট করে ইবরাহিম জাদরান ও দারউইশ রাসুলির ফিফটিতে ১৮১ রানের পুঁজি পায় আফগানিস্তান। জাদরান ৮৭ ও রাসুলির ব্যাট থেকে আসে ৮৪ রান। জবাবে ১৪৩ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। কোয়েন্টিন স্যাম্পসন ৩০ ও গুদাকেশ মোটি করেন ২৮ রান। আফগানিস্তানের হয়ে ৩৬ রানে ৩ উইকেট নেন জিয়াউর রহমান। রশিদ, নুর আহমেদ ও মুজিব উর রহমানের শিকার দুটি করে উইকেট। জয়ের কৃতিত্ব ব্যাটার এবং বোলারদের দিয়েছেন রশিদ।
ম্যাচ শেষে রশিদ বলেন, ‘আমার মনে হয় আমাদের বোলিং ইউনিট, বোর্ডে রান– এসব আমাদের সেরা সুযোগ তৈরি করে দেয়। স্পিনাররা নিশ্চিত করে যে আমরা প্রতিপক্ষের সঠিক জায়গায় আঘাত করতে পেরেছি। যতক্ষণ আমরা সেরা দক্ষতা খেলায় ব্যবহার করছি ততক্ষণ প্রথমে ব্যাট করছি নাকি পরে করছি তা বিবেচনা করতে চাই না।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে রশিদ বলেন, ‘আফগানিস্তানের জার্সি পরতে পেরে আমি গর্ববোধ করি। এটা আমাকে দারুণ এক অনুভূতি এনে দেয়। দল হিসেবে আমরা ফিট এবং আশা করি দারুণ একটি বিশ্বকাপ হবে ইনশাআল্লাহ। সেরা একটি একাদশ এবং ভালো সমন্বয় নিয়ে বিশ্বকাপে যেতে চাই, ভারতে আমাদের জন্য কী সেরা হবে সেটা নিয়ে পরিকল্পনা করতে চাই। আমাদের মানসিকতা এবং শক্তি সব সময় একই থাকবে।’

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২৭ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে