
একদিনে কত কিছুই দেখে ফেলেছেন স্কুল ক্রিকেটার সিফাত শাহরিয়ার। মূল ভূমিকা তাঁর পেস বোলিং। কিন্তু দলের বিপর্যয়ে ঢাল হয়ে পুরোদস্তুর ব্যাটারের মতো খেলে তুলে নিয়েছেন অসাধারণ এক সেঞ্চুরি।
প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের ফাইনালে সিফাতের সেঞ্চুরিতে ২৮৬ রানের বড় সংগ্রহ পায় কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ। বিপত্তি বোলিংয়ের সময়, খেলার মাঝপথে হিট স্ট্রোক করলে হাসপাতালে নেওয়া হয় সিফাতকে। হাসপাতালের বেড থেকেই শুনলেন সরকারি কেজি ইউনিয়ন হাই স্কুলকে ১৮৭ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তাঁর দল বাসাবো।
১১৫ বলে ১৪৮ রানের অসাধারণ ইনিংস খেলা সিফাত হয়েছেন ফাইনালে ম্যাচসেরা। তবে সে পুরস্কার নিজের হাতে গ্রহণ করার সুযোগ হয়নি তাঁর। গত পরশু হওয়ার কথা ছিল স্কুল ক্রিকেটের ফাইনাল। ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে একদিন পিছিয়ে সেটি হয়েছে আজ।
পিরোজপুরের কেজি ইউনিয়ন হাই স্কুল টস জিতে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ঢাকার বাসাবো স্কুল এন্ড কলেজকে। নুর আহমেদ সিয়াম রাতুল-ফয়জুল্লাহদের বোলিং তোপে ৪১ রানে ৬ উইকেট হারায় বাসাবো। বিপর্যয়ে হাল ধরেন আগের সব ম্যাচ মিলিয়ে ৪৪ রান করা ৮ নম্বর ব্যাটার সিফাত। এই ক্রিকেটারই খেলেছেন ম্যাচ পার্থক্য গড়ে দেওয়া ইনিংস! ৯টি চার ও ৬টি ছক্কায় খেলেছেন ১৪৮ রানের দুর্দান্ত এক ইনিংস। বাসাবোর স্কোরবোর্ডে জমা হয় ৮ উইকেটে ২৮৬ রান।
বোলার সিফাতের ব্যাটিং তাণ্ডবে কিছুটা অবাক বাসাবোর কোচ মোস্তাফিজুর রহমান, ‘পুরোপুরি অবাক! ওর বোলিংয়ের ক্যারিশমা অনেক ভালো। সব ধরনের বলও করতে পারে। ব্যাটিংও একদমই পারে না, এমন নয়। যত সময় গেছে, তাকে দেখে মনে হয়েছে অনেক ভালো ব্যাটার। তবে আমার দৃষ্টিতে সে এত বড় ব্যাটার নয় (হাসি)।’
বাসাবো স্কুলের স্পিনার মোহাম্মদ হোসেনের হ্যাটট্রিকে ভালো জবাবও দিতে পারেনি কেজি ইউনিয়ন। গুটিয়ে গেছে তারা ৯৯ রানে। ৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন হোসেন। তীব্র গরমে লম্বা সময়ের ব্যাটিংয়ের পর বোলিংয়ে এসে ৫ বল করেই হিট স্ট্রোকে করেন সিফাত। কোচ অবশ্য জানিয়েছেন, এখন ভালো আছেন সিফাত।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে