ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে গত কয়েক মাস ধরে তোলপাড় পুরো বিশ্ব। ক্রিকেটার, ফুটবলাররা সহ ভক্ত-সমর্থকেরা নানাভাবে প্রতিবাদ করে যাচ্ছেন। প্রতিবাদ জানাতে অনেকেই ফিলিস্তিনের পতাকা ব্যবহার করছেন মাঠে। আজম খানও হয়তো সেভাবেই প্রতিবাদ করতে চেয়েছেন। সেকারণে তাঁকে গুনতে হয়েছে জরিমানা।
করাচিতে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে গতকাল মুখোমুখি হয়েছে করাচি হোয়াইটস ও লাহোর ব্লুজ। করাচি হোয়াইটসের হয়ে খেলা ব্যাটার আজম খান তাঁর ব্যাটে ফিলিস্তিনের পতাকা ব্যবহার করেছেন। ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে মঈন খানের ছেলেকে। জিও নিউজ, ক্রিকেট পাকিস্তানসহ পাকিস্তানের বেশ কিছু গণমাধ্যম সূত্রে জানা গেছে, আজমকে ফিলিস্তিনের পতাকা না দেখানোর জন্য ম্যাচ রেফারি মোহাম্মদ জাভেদ সতর্ক করেছিলেন। তাতে আইসিসির আচরণবিধি লঙ্ঘন করা হয়। জামাকাপড় ও ক্রীড়াসামগ্রী ব্যবহারের ব্যাপারে আইসিসির নিয়ম বলছে, রাজনৈতিক, ধর্মীয়, বর্ণবাদী এমন কোনো বার্তা খেলোয়াড়েরা প্রকাশ্যে দেখাতে পারবেন না।
৫০ শতাংশ জরিমানা গোনার দিন আজম ৩১ বলে ৩৫ রান করেছেন। তবে লাহোর ব্লুজ ৫ রানে হারিয়েছে করাচি হোয়াইটসকে। পাকিস্তানের গণমাধ্যমসমূহে বিভিন্ন সূত্র জানিয়েছেন, ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে এর আগের দুই ম্যাচেও আজম ফিলিস্তিনের স্টিকার নিয়ে খেলেছিলেন। ভবিষ্যতে একই স্টিকার নিয়ে আবারও খেললে আজমকে নিষিদ্ধ করা হতে পারে।
এর আগে এ বছরের অক্টোবরে বিশ্বকাপ চলার সময় পাকিস্তান ক্রিকেট দল ফিলিস্তিনিদের ওপর অত্যাচারের প্রতিবাদ করেছিল। ভারতীয় ভক্ত সমর্থক ও ক্রিকেট বিশেষজ্ঞরা ফিলিস্তিনের পক্ষে খেলোয়াড়দের সমর্থন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আইসিসির কাছে নালিশ জানানো হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে এই মর্মে যে বিশ্বকাপ চলাকালীন এমন কাজ করতে অনুমতি দেওয়া উচিত কি না।

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
৩ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৩ ঘণ্টা আগে