ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কোনো দলের একাদশ থেকে বাদ পড়লে আবার ফেরা কঠিন হয়ে যায়। কখনো কখনো হয়ে যায় অসম্ভব। তবে গতকাল ভাগ্য সুপ্রসন্ন ছিল হারপ্রীত সিং ভাটিয়ার। প্রায় ১১ বছর পর আইপিএলে খেলতে এসে রেকর্ড গড়লেন এই বাঁহাতি ব্যাটার।
গতকাল লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-পাঞ্জাব কিংস। এই ম্যাচে পাঞ্জাবের হয়ে খেলেন হারপ্রীত, যা ছিল ৩৯৮১ দিন পর আইপিএলে হারপ্রীতের ম্যাচ খেলতে নামা। সময়ের হিসাবে সবচেয়ে বেশি দিন বিরতি দিয়ে আইপিএলে খেলার রেকর্ড গড়লেন এই বাহাতি ব্যাটার। এর আগে ২০১২ সালে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার হয়ে সর্বশেষ ম্যাচ খেলেন হারপ্রীত।
হারপ্রীতের আগে এই রেকর্ড ছিল ম্যাথ্যু ওয়েডের। ৩৯৬২ দিন পর আইপিএলে গত বছর ফিরেছিলেন ওয়েড। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার গত বছর খেলেন গুজরাট টাইটান্সের হয়ে। এর আগে ২০১১ আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে সর্বশেষ খেলেছিলেন তিনি।
সবচেয়ে বেশি সময় পর আইপিএলে ফেরা:
৩৯৮১ দিন-হারপ্রীত সিং ভাটিয়া
৩৯৬২ দিন-ম্যাথ্যু ওয়েড
৩২৪২ দিন-ওয়েইন পার্নেল
২৮৯৯ দিন-রাইলি রুশো
২০১৯ দিন-কলিন ইনগ্রাম

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
২১ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
২ ঘণ্টা আগে