টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন সিকান্দার রাজা। প্রথমবারের মতো সংক্ষিপ্ত সংস্করণের অলরাউন্ডারদের সিংহাসনে বসলেন জিম্বাবুয়ের এই তারকা ক্রিকেটার। আজ আইসিসি প্রকাশিত টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করেছেন রাজা।
তাঁর রেটিং পয়েন্ট ২৮৯। রাজা শীর্ষে উঠে আসায় দুইয়ে নেমে গেছেন পাকিস্তানের তরুণ অলরাউন্ডার সাইম আইয়ুব। তাঁর রেটিং পয়েন্ট ২৬৯। সেরা দশে আরও দুটি পরিবর্তন এসেছে। এক ধাপ উন্নতি করে সাতে উঠে এসেছেন পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ। এক ধাপ পিছিয়ে আটে নেমে গেছেন দীপেন্দ্র সিং।
এর আগে গত সেপ্টেম্বরে ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছিলেন রাজা। পরবর্তীতে তাঁকে হটিয়ে শীর্ষস্থানের দখল নেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। এই পেস বোলিং অলরাউন্ডারের উথ্থানে বর্তমানে দুইয়ে আছেন রাজা।
টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে আছেন মুশফিকুর রহিম। ৭ ধাপ এগিয়ে বর্তমানে ৩০ নম্বরে আছেন এই উইকেটরক্ষক ব্যাটার। মিরপুরে শততম টেস্টে সেঞ্চুরি করেন মুশফিক। সমান ৮ ধাপ উন্নতি করেছেন লিটন দাস ও মুমিনুল হক। তাঁরা আছেন যথাক্রমে ৩৭ ও ৪৬ নম্বরে। বোলারদের র্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে ১৫ তম স্থানে আছেন তাইজুল ইসলাম।
ড্যারেল মিচেলকে নিচে নামিয়ে ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন রোহিত শর্মা। ভারতের সাবেক অধিনায়কের সংগ্রহ ৭৮১ রেটিং পয়েন্ট। ৭৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছেন মিচেল। টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আট ধাপ উন্নতি করে চারে উঠে এসেছেন সাহিবজাদা ফারহান। যথারীতি শীর্ষেই আছেন অভিষেক শর্মা। তার রেটিং পয়েন্ট ৯২০।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
১ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে