
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি চূড়ান্ত, কিন্তু কোন ম্যাচ কোন ভেন্যুতে হবে তা জানানো হয়নি। এসিসির সভাপতি মহসিন নাকভি এক টুইটার পোস্টে আসন্ন টুর্নামেন্টের সূচি দিয়েছেন। পরে বিজ্ঞপ্তি আকারেও তা এসেছে সংবাদমাধ্যমের কাছে। তবে কোন ম্যাচ কোথায় হবে কোথাও তাঁর উল্লেখ নেই।
টুর্নামেন্টের সূচি নিয়ে যে এসিসির বিজ্ঞপ্তি দিয়েছে এসিসি, সেখানে নাকভির কথাও আছে। নাকভি বলেছেন, ‘২০২৫ ছেলেদের টি-টোয়েন্টি এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) হওয়ায় এশিয়ার নানা প্রান্তের ভক্তরা একত্রিত হতে পারবেন এমন এক পরিবেশে, যা আমাদের অঞ্চলের বিস্ময়কর বৈচিত্র্যকে প্রতিফলিত করে। দর্শকেরা যখন এই টুর্নামেন্টের অবিস্মরণীয় লড়াইগুলো দেখতে একত্রিত হবেন, সেটি হবে ক্রিকেট ঐক্যের দারুণ এক সেতুবন্ধন।’
নাকভিও টুর্নামেন্টের ভেন্যু নিয়ে কিছু বলেনি। তবে ধারণা করা হচ্ছে আরব আমিরাতের দুই ভেন্যুতে হবে টুর্নামেন্ট। ভেন্যু দুটি হচ্ছে দুবাই ও আবুধাবি। ভেন্যু চূড়ান্তের আগে আয়োজক দেশের বোর্ডের সঙ্গে কথা বলার ব্যাপার-স্যাপার থাকায় হয়তো সূচির সঙ্গে ভেন্যুর উল্লেখ করা হয়নি। উল্লেখ করা হয়নি ম্যাচের সময়ও।
২টি গ্রুপে ভাগ হয়ে ৮টি দল খেলবে এশিয়া কাপে। ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। আর বাংলাদেশের ‘বি’ গ্রুপের অন্য তিন দল হলো শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। টুর্নামেন্টের হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১৪ সেপ্টেম্বর। ওই ম্যাচের আগে তিন দিনের বিরতি পাবে ভারত। পাকিস্তান পাবে মাত্র এক দিন। সূচিতে ভারতকে তাই ‘সুবিধা’ দেওয়ার কথা বলছেন কেউ কেউ।

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩৯ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে