
তামিম ইকবাল ওয়ানডের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর অধিনায়কত্ব পেলেন সাকিব আল হাসান। বিশ্বকাপের দুই মাস আগে এই অলরাউন্ডারই ছিলেন অধিনায়ক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম পছন্দ। শেষ পর্যন্ত সাকিবকেই ওয়ানডে সংস্করণেরও দায়িত্ব দেওয়া হয়।
সাকিব অবশ্য তখন দেশে ছিলেন না। লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলছিলেন শ্রীলঙ্কায়। বোর্ড পরিচালকদের সঙ্গে বসে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দায়িত্ব নিয়েছিলেন অধিনায়কত্বের তালিকায় থাকা ক্রিকেটারদের সঙ্গে কথা বলা এবং অধিনায়ক ঠিক করার। শেষ পর্যন্ত সাকিবকেই তিনি রাজি করিয়েছেন।
মূলত নাজমুল হাসান পাপনের সঙ্গে অধিনায়ক ইস্যুতে কী কথা হয়েছিল? এই প্রশ্নটা এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে আজ সংবাদ সম্মেলনেও করা হয়। সাকিব অবশ্য বড় বর্ণনায় যাননি। বললেন, ‘পাপন ভাইয়ের সঙ্গে কথা হলো, আলাপ-আলোচনা হলো। তারপর তো পাপন ভাই ঘোষণা করল।’
আবারও ওয়ানডে অধিনায়ক হওয়ার পর আজই প্রথমবার সংবাদ সম্মেলনে এলেন সাকিব। আগামীকাল দুপুর ১২টা ৫৫ মিনিটের ফ্লাইটে কলম্বোর উদ্দেশে রওনা হবেন তাঁরা। ৩১ আগস্ট পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। তবে দেশে এসে দলের সঙ্গে অনুশীলন করা হয়নি সাকিবের। ক্যাম্পের শেষ দিন সভায় বসেছিলেন খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে।
অধিনায়ক সাকিবের সঙ্গে প্রথম সভায় কী কথা হয়েছিল খেলোয়াড় ও কোচিং স্টাফদের? সাকিব বললেন, ‘দলের সঙ্গে মিটিংয়ে যা হয়েছে, ওই দিন মূলত কোচিং স্টাফদেরই কথা হয়েছে। তারাই কথা বলেছে। আমার খুব বেশি একটা কথা বলতে হয় না। এমন না যে খুব বেশি খেলোয়াড় নতুন আসছে, যাদেরকে আমি চিনি না। বেশির ভাগকে আমি অনেক দিন ধরে চিনি। বেশির ভাগই আমার অধীনে খেলেছে। বা আমি তাদের অধীনে খেলেছি। সুতরাং, খুব বেশি একটা মানিয়ে নেওয়ার দরকার আছে বলে মনে হয় না।’
সাকিব বলেন, ‘আর যে দু-একজন নতুন খেলোয়াড় এসেছে, আমার মনে হয় তাদেরও আমার সম্পর্কে ভালো ধারণা আছে। আমার ও কোচিং স্টাফেরও ভালো ধারণা আছে। সুতরাং, এখানে আসলে মানিয়ে নেওয়ার খুব একটা দিক আছে বলে মনে হয় না। সবাই জানে কার কার দায়িত্ব কী। যেহেতু আমাদের ক্রিকেটিং একটা সংস্কৃতি আছে বা তৈরি করার চেষ্টা করছি। ওই জায়গা থেকে সবাই জানে, যার যার জায়গা থেকে কাজটা বা কী করতে হবে ড্রেসিংরুমে।’

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৫ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে