
আইসিসি ছেলেদের ক্রিকেট কমিটির প্রধান হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন সৌরভ গাঙ্গুলী। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) গতকাল এক বিবৃতিতে সেটা নিশ্চিত করেছে। ভারতের আরেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণও প্যানেলে জায়গা ধরে রেখেছেন।
নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে আইসিসি গতকাল সংস্থার পদগুলোতে কে কোথায় আছেন, সেটা জানিয়েছে। সৌরভ-লক্ষ্মণের পাশাপাশি ছেলেদের ক্রিকেট কমিটিতে বর্তমানে খেলছেন, এমন ক্রিকেটারদের মধ্যে শুধু দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা আছেন। বাকিরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন। এই কমিটিতে আছেন আফগানিস্তানের সাবেক ক্রিকেটার হামিদ হাসান, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ডেসমন্ড হেইন্স এবং সাবেক ইংলিশ ক্রিকেটর জোনাথন ট্রট। বর্তমানে আফগানদের প্রধান কোচের দায়িত্বে আছেন ট্রট।
আইসিসি নারী ক্রিকেট কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্যাথেরিন ক্যাম্পবেল। এই কমিটিতে অস্ট্রেলিয়ার সাবেক নারী ক্রিকেটার অ্যাভ্রিল ফাহে আছেন। আরও আছেন ফোলেৎসি মোসেকি। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) প্রধান নির্বাহী হিসেবেও কাজ করছেন। সংস্থাগুলোর দায়িত্বরত কর্মকর্তাদের নামের পাশাপাশি আফগানিস্তানের নারী ক্রিকেটারদের জন্য যে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে, সেটাও আইসিসি জানিয়েছে।
২০২১ সালে সৌরভ ছেলেদের ক্রিকেট কমিটির প্রধান হিসেবে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন। চার বছর আগে অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হয়েছিলেন সৌরভ। তিন বছর দায়িত্ব পালন করে কুম্বলে পদত্যাগ করেছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে সৌরভের। ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত ছিলেন বিসিসিআই প্রধানের দায়িত্বে। এছাড়া তাঁর নেতৃত্বে ভারত ২০০২ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শিরোপা জিতেছিল যুগ্মভাবে। সেবার ভারতের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৩ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে