
আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) পরশু রাতে অভিষেকটা মনঃপূত হয়নি তাসকিন আহমেদের। গতকাল সেই তুলনায় দারুণ বোলিং করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ পেসার। তবে সব ছাপিয়ে তাসকিনের সেই বলে ঘটে যাওয়া একটি ঘটনা নজরে এসেছে অনেকের।
শারজায় গত রাতে তাসকিনের শারজা ওয়ারিয়র্স খেলেছে গালফ জায়ান্টসের বিপক্ষে। ১৭৫ রানের লক্ষ্যে নামা গালফ জায়ান্টসের ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা। সেই ওভারের চতুর্থ বলে তাসকিনকে সোজা ড্রাইভ করতে যান গালফ জায়ান্টস অধিনায়ক জেমস ভিন্স। ডান দিকে ঝাঁপিয়ে বলটা থামিয়ে তাসকিন দ্রুতই স্ট্রাইকপ্রান্তে থ্রো করেছেন। ভিন্স প্রথমে কয়েক পা এগোলেও দ্রুত তাঁর জায়গায় ফেরত চলে গেছেন। সে সময় তাসকিনের থ্রো করা বল ভিন্সের শরীরে লাগলে শারজা ওয়ারিয়র্স অবস্ট্রাকটিং দ্য ফিল্ডের আবেদন করে। কিন্তু আম্পায়ারের সঙ্গে আলাপ-আলোচনা করে শারজা ওয়ারিয়র্সের অধিনায়ক সিকান্দার রাজা আবেদন তুলে নেন।
তাসকিনের যে ওভারে সম্ভাব্য অবস্ট্রাকটিং দ্য ফিল্ডের আউট থেকে বেঁচে গিয়েছেন ভিন্স, সেই ওভারেই আউট হয়েছেন তিনি (ভিন্স)। তৃতীয় ওভারের শেষ বলে তাসকিনকে তুলে মারতে গিয়ে মিড অফে সিকান্দার রাজার তালুবন্দী হয়েছেন ভিন্স। ৬ বল খেলে অবশ্য কোনো রান করতে পারেননি গালফ জায়ান্টস অধিনায়ক। তাঁর দল হেরেছে ১১ রানে। ম্যাচসেরা হয়েছেন শারজা ওয়ারিয়র্সের পেসার মাথিসা পাতিরানা। ৪ ওভারে ১৯ রানে পেয়েছেন ৩ উইকেট। লঙ্কান এই পেসার এক ওভার মেডেন দিয়েছেন। জনসন চার্লসের ইমপ্যাক্ট সাব হিসেবে নেমে পাতিরানা কাঁপিয়ে দিয়েছেন।
টস হেরে গতকাল আগে ব্যাটিং পাওয়া শারজা ওয়ারিয়র্স ২০ ওভারে ৬ উইকেটে ১৭৪ রান করেছে। ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করেন টম অ্যাবেল। জয়ের লক্ষ্যে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৩ রানে আটকে যায় গালফ জায়ান্টস। তাসকিন এই ম্যাচে ৪ ওভারে ৩৪ রানে নিয়েছেন ১ উইকেট। পাওয়ার প্লের (প্রথম ৬ ওভার) মধ্যেই তিন ওভার বোলিং করে ২৬ রান খরচ করেছেন। ততক্ষণে পেয়েছেন ১ উইকেট। ডেথ ওভারে বাংলাদেশের এই অভিজ্ঞ পেসার মাথা ঠান্ডা রেখে বোলিং করেছেন। গালফ জায়ান্টসের যখন ২ ওভারে ৩২ রান প্রয়োজন, ১৯তম ওভারে তাসকিন দিয়েছেন মাত্র ৮ রান।
তাসকিন শারজা ওয়ারিয়র্সের হয়ে যে দুই ম্যাচ খেলেছেন, দুটিতেই তাঁর দল জিতেছে। পরশু রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এমআই এমিরেটসের বিপক্ষে ৪ ওভারে ৩৯ রান দিয়েও কোনো উইকেট পাননি। এমআই এমিরেটস ম্যাচটি হেরেছে ৬ রানে। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৫ ম্যাচে ২ জয় ও ৩ পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে শারজা ওয়ারিয়র্স। ছয় দলের মধ্যে তলানিতে থাকা আবুধাবি নাইট রাইডার্সের পয়েন্ট ২।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১২ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে