এলেন আর গেলেন—উইকেটে কেউ টিকতে পারলেন না বেশিক্ষণ। টপ অর্ডারে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যা একটু লড়াই করেছেন। তবে ভারতের ‘রহস্যময়’ স্পিনার বরুণ চক্রবর্তী ও অভিষিক্ত ফাস্ট বোলার মায়াঙ্ক যাদবকে খেলতে হিমশিম খেতে হয়েছে তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদের মতোন অভিজ্ঞদের।
আজ গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতার সেই পুরোনো ভূত আবারও ভর করেছিল বাংলাদেশের ঘাড়ে। টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে শেষ পর্যন্ত ১২৭ রানের সংগ্রহ এনে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৩২ বলে ৩ চারে ৩৫ রানে অপরাজিত ছিলেন তিনি। তবে পুরো ওভার খেলতে পারেনি বাংলাদেশ। খেলেছে ১৯.৫ ওভার।
বাংলাদেশের পতনের শুরুটা লিটন দাসকে (৪) নিয়ে। ইনিংসের চতুর্থ বলে চার মেরে দারুণ শুরুর আভাস দিলেও বাংলাদেশি ওপেনার-উইকেটরক্ষকের আত্মবিশ্বাসের বেলুন মুহূর্তে ফুটো করে দেন আর্শদীপ সিং। পরের বলে শট করতে গিয়েছিলেন লিটন। কিন্তু বল উঠে যায় আকাশে। সেই বল লুফে নেন রিংক সিং। উইকেট পড়ার ঢেউটা এরপর আর ঠেকিয়ে রাখতে পারেনি বাংলাদেশ।
ইনিংসের তৃতীয ওভারের শুরুতে আর্শদীপের বল টেনে মারতে গিয়ে বোল্ড হয়ে যান আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। প্রায় দুই বছর পর দলে ফেরার ইনিংসে তিনি করতে পারেন ৮ রান। তৃতীয় উইকেটে জুটি গড়ে শুরুর ধাক্কাটা সামলানোর চেষ্টা করেছিলেন শান্ত ও হৃদয়। তবে ২৭ বলে ২৬ রানের জুটি ভাঙেন বরুণ। ১৮ বলে ১২ রান করে ফেরেন হৃদয়।
দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে বাংলাদেশকে আরও বিপদে ফেলে দেন মাহমুদউল্লাহ (১)। গত আইপিএলে গতির ঝড় তোলা মায়াঙ্ককে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারিতে সূর্যকুমার যাদবের হাতে বন্দী ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার। তার আগের ওভারে মেইডেন দেন মায়াঙ্ক। ভারতের তৃতীয় বোলার হিসেবে অভিষেক টি-টোয়েন্টিতে নিজের ওভারে কোনো রান দেননি তিনি। এই কীর্তি আগে ছিল অজিত আগারকার (২০০৬) ও আর্শদীপের (২০২২)।
পাওয়ার প্লেতে বাংলাদেশের স্কোর ছিল—২/৩৯। ১২ ওভার শেষে সেই স্কোর দাঁড়ায়—৬/৭৫। চাপের মাঝে দাঁড়িয়ে থাকা শান্ত ২৫ বলে ২৭ রান করে ফেরেন ওয়াশিংটন সুন্দরের বলে। তার আগে জাকের আলী অনিককে বোল্ড করেন বরুণ। নিজের তৃতীয় শিকার হিসেবে উড়িয়ে মারতে যাওয়া রিশাদ হোসেনকেও (১১) ফেরান এই লেগি। বাংলাদেশের রান তখন ৯৭।
এরপর তাসকিন আহমেদকে (১২) নিয়ে ২৩ রানের জুটি গড়েন মিরাজ। সেই জুটিও ভাঙে নিজেদের ভুলে। হার্দিক পান্ডিয়ার ওভারে ২ রান নিতে গিয়ে রানআউট হন তাসকিন। দুই বল পর শরীফুল ইসলামকে (০) বোল্ড করেন পান্ডিয়া। শেষ ওভারের পঞ্চম বলে মোস্তাফিজুর রহমানকেও (১) বোল্ড করে বাংলাদেশের ইনিংস থামান আর্শদীপ।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে