
সুযোগের সদ্ব্যবহার কীভাবে করতে হয়, সেটা বোধ হয় তানজিদ হাসান তামিম জানেন না। কারণ জীবন পেয়ে যেখানে ইনিংস বড় করার কথা, সেখানে তিনি ফিফটিও করতে পারছেন না। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ২৯ বলেই শেষ তাঁর ইনিংস।
শারজায় আজ আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দুইবার জীবন পেয়েছেন তানজিদ তামিম। ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ফজলহক ফারুকিকে কাট করতে গেলে এজ হয়ে যায়। এজ হওয়া বল স্লিপে ক্যাচ মিস করেছেন গুলবাদিন নাইব। তানজিদ তখনো রানের খাতা খুলতে পারেননি। পরবর্তীতে চতুর্থ ওভারের শেষ বলে মোহাম্মদ গাজানফারকে স্লগ সুইপ করতে যান তানজিদ তামিম। এজ হওয়া বল স্কয়ার লেগ থেকে পেছনে দৌঁড়েও ক্যাচ ধরতে পারেননি আফগানিস্তান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদী। ০ ও ৭ রানে দুইবার জীবন পেয়েও তানজিদ তামিম করতে পেরেছেন ১৯ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ১৯.৪ ওভারে করেছে ৪ উইকেটে ৮৭ রান।
আফগানিস্তানের মিস ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে এক প্রান্তে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন সৌম্য সরকার। দলীয় ৫৩ রানে ভেঙে যায় সৌম্যর উদ্বোধনী জুটি। নবম ওভারের তৃতীয় বলে সৌম্যকে বোল্ড করেন আজমতউল্লাহ ওমরজাই। ২৩ বলে ৪ চারে ২৪ রান করেন সৌম্য। তানজিদ ফিরেছেন দশম ওভারের প্রথম বলে। মোহাম্মদ নবীর বলে এবার কাভার-পয়েন্ট এলাকায় ক্যাচ ধরেন শাহিদী। ২৯ বলের ইনিংসে ৩ চার মেরেছেন। পাওয়ারপ্লেতে (প্রথম ১০ ওভার) ২ উইকেটে ৫৮ রানে শেষ করে বাংলাদেশ।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ আরও ঝামেলায় পড়তে থাকে। যেখানে ওয়ানডেতে এক বছর পর সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে ব্যর্থ জাকির হাসান (৭ বলে ৪ রান)। দশম ওভারের দ্বিতীয় বলে মিরাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউটের ফাঁদে কাটা পড়েন জাকির। নন স্ট্রাইক প্রান্তে সরাসরি থ্রোতে তখন স্টাম্প ভেঙে দেন নাঙ্গোলিয়া খারোতে। তাওহীদ হৃদয় এই ম্যাচেও ইনিংস বড় করতে ব্যর্থ। ১৪ বল খেলে কোনো বাউন্ডারি ছাড়াই করেন ৭ রান। ১৫তম ওভারের চতুর্থ বলে হৃদয়কে ফেরান রশিদ খান।
৫৩ থেকে ৭২-১৯ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ইনিংসের অর্ধেক পেরোনোর আগে চাপে পড়ে যায় বাংলাদেশ। মাহমুদউল্লাহ ৫ বলে ৪ রানে ব্যাটিং করছেন। মিরাজ অপরাজিত ১৮ রানে। ৪০ বলের ইনিংসে মেরেছেন ১ চার। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছিটকে যাওয়ায় আজ তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২১ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে